News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বাড়ির ভাড়া ও আবর্জনা ফেলাকে কেন্দ্র করে দুই মহিলার মধ্যে তুমুল ঝগড়া, মামলা থানায়
Image

বাড়ির ভাড়া ও আবর্জনা ফেলাকে কেন্দ্র করে দুই মহিলার মধ্যে তুমুল ঝগড়া, মামলা থানায়

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ৩ মে: আবর্জনা ফেলাকে কেন্দ্র করে দুই মহিলার ঝগড়া থানা পর্যন্ত গড়ালো। কৈলাসহরের গুলধারপুর এলাকায় এক মহিলার বাড়ির মধ্যে বাড়ির আবর্জনা ফেলার অভিযোগ উঠল ওই একই এলাকার অন্য এক মহিলার বিরুদ্ধে।

ঘটনার বিবরণে জানা যায়, ওই এলাকার বাসিন্দা মাধবী তরফদার নামে এক মহিলা উনার স্বামী ও সন্তানদেরকে নিয়ে ওই একই এলাকার বাসিন্দা আরতি দামদাসের বাড়ীতে ভাড়া থাকতেন। মাধবী তরফদার অনলাইনের মাধ্যমে ঘরের ভাড়া আরতি দামদাসকে দিতেন। মাধবী তরফদার সেই ভাড়াবাড়িটি ছেড়ে দিবেন বলে মালিককে জানায়।কেননা ঐ এলাকায় মাধবী তরফদার একটি ঘর নির্মাণ করেছে এরপর নতুন বাড়িতে বিগত কয়েক মাস পূর্বে মাধবী তরফদার চলে আসে । ঘরের ভাড়া বাবদ আরতি দামদাস মাধবী তরফদারের কাছে তিন মাসের ভাড়া পায়।

অভিযোগ গতকাল সন্ধ্যাবেলা হঠাৎ করে আরতি দামদাস উনার ছেলে ও উনার স্বামীকে নিয়ে মাধবী তরফফারের বাড়িতে এসে হাজির হয়। এবং আরতি দামদাসের বাড়ির আবর্জনা এনে মাধবী তরফদারের উঠানের মধ্যে ফেলে দেয় এবং বলতে থাকে তোমার কাছে আমি পাঁচ মাসের ভাড়া পাই। এমনকি আরতি দামদাস মাধবী তরফদারকে মারার জন্য উদ্যত হয়। এমনকি হুমকি সুরে বলে তোমরা এই এলাকায় কিভাবে থাকো তাও আমরা দেখে নেব। উক্ত বিষয় নিয়ে ওই এলাকায় আজ সকাল বেলা সালিশি সভার আয়োজন করলেও কোন সমাধান সূত্র বের হয়নি ।পাশাপাশি উক্ত বিষয় নিয়ে মাধবী তরফদার আরতি দামদাসের বিরুদ্ধে কৈলাশহর থানায় একটি লিখিত আকারে অভিযোগ দায়ের করেন ।উক্ত ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়।

Releated Posts

আগরতলা-ধর্মনগর রুটে ট্রেন চলাচল ও দূরপাল্লার ট্রেনের স্টপেজ নিয়ে একাধিক দাবি বিধায়ক জওহর চক্রবর্তীর

ধর্মনগর, ৮ আগস্ট: ধর্মনগর থেকে আগরতলা এবং আগরতলা থেকে ধর্মনগরের মধ্যে ট্রেন চলাচলের ক্ষেত্রে বিভিন্ন অসঙ্গতি দূর করার…

ByByNews Desk Aug 8, 2026

পুর নিগমের উচ্ছেদ অভিযান, বুলডোজারে ভাঙা হল অস্থায়ী দোকানপাট

আগরতলা, ৮ আগস্ট: শহরের ফুটপাত দখলমুক্ত করতে পুরনিগমের অভিযান অব্যাহত রয়েছে। আজ দুপুরে প্যারাডাইস চৌমুহনী থেকে পোস্ট অফিস…

ByByNews Desk Aug 8, 2026

সাংবাদিকতার সঙ্গে সমাজসেবার মেলবন্ধন, সাব্রুমে মেগা রক্তদান শিবির

সাব্রুম, ৮ আগস্ট: সামাজিক দায়বদ্ধতা ও গণতান্ত্রিক চেতনাকে সামনে রেখে সাব্রুমে অনুষ্ঠিত হলো মেগা স্বেচ্ছা রক্তদান শিবির ও…

ByByNews Desk Aug 8, 2026

আগরতলা রেলস্টেশনে ১২.৪৬৫ কেজি গাঁজা উদ্ধার, যুবক গ্রেপ্তার

আগরতলা, ৮ আগস্ট: আগরতলা রেলস্টেশনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা সহ এক যুবককে গ্রেপ্তার করেছে আগরতলা জিআরপিএস। ধৃত…

ByByNews Desk Aug 8, 2026
Scroll to Top