News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ভারতরত্ন ক্লাবের সম্পাদক খুনের ঘটনায় পুলিশের জলে এক যুবতী, সেই ঘটনার মূল মাস্টারমাইন্ড, দাবি পুলিশের
Image

ভারতরত্ন ক্লাবের সম্পাদক খুনের ঘটনায় পুলিশের জলে এক যুবতী, সেই ঘটনার মূল মাস্টারমাইন্ড, দাবি পুলিশের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ মে: ভারতরত্ন ক্লাবের সম্পাদক দুর্গাপ্রসন্ন দেব হত্যাকাণ্ডে এবার নয়া মোড়। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একটি যুবতীকে গ্রেফতার করল পুলিশ। তার নাম সুস্মিতা সরকার (২২)। তার বাড়ি পশ্চিম ভুবনবন এলাকায়। এই হত্যাকাণ্ডের সে মাস্টার মাইন্ড হিসেবে কাজ করেছে বলে দাবি পুলিশের।

শুক্রবার এ বিষয়ে বিস্তারিত বলতে গিয়ে আইনজীবী ইন্দ্রজিৎ বিশ্বাস জানান, গত ৩০ এপ্রিল রাজধানীর শালবাগানস্থিত হাতিপাড়ায় ভারতরত্ন ক্লাবের সম্পাদক দুর্গা প্রসন্ন দেব ওরফে ভিকিকে নৃশংসভাবে গুলি করে হত্যা করা হয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ই পুলিশ প্রদ্যুৎধর চৌধুরী নামে একজনকে আটক করে। তাকে আদালতে সোপর্দ করে তিন দিনের পুলিশ সীমান্তে পাঠিয়ে দীর্ঘ জিজ্ঞাসাবাদ চালানো হয়। সে জিজ্ঞাসাবাদেই বেরিয়ে আসে মাস্টারমাইন্ড সুস্মিতা সরকারের নাম। তারপর পুলিশ সিসিটিভি ক্যামেরায় রেকর্ড এবং অন্যান্য সমস্ত ধরনের তদন্ত সাপেক্ষে বৃহস্পতিবার সুস্মিতা সরকারকে গ্রেফতার করেছে। শুক্রবার অভিযুক্ত সুস্মিতাকে দশ দিনের পুলিশ রিমান্ডে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্যদিকে প্রদ্যুৎ ধর চৌধুরীর তিনদিনের রিমান্ডে শেষে পুনরায় পাঁচ দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানানো হয়েছে।

এই হত্যাকাণ্ডে ব্যবহৃত পিস্তল এবং গুলি কিছুই উদ্ধার হয়নি। এছাড়াও এই ঘটনার সঙ্গে আর কে কে জড়িত রয়েছে সে বিষয়ে বিস্তারিত দুই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসবে বলে ধারণা পুলিশের।

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচন ঘিরে ৭৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, জনবহুল এলাকায় যৌথ টহল

কাঁঠালিয়া, ২২ সেপ্টেম্বর:আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। অবাধ ও শান্তিপূর্ণভাবে…

ByByReshmi Debnath Sep 22, 2026

স্কিম চালু, মানুষ পাচ্ছেন পানীয় জল, অথচ দু’বছর ধরে বকেয়া বিল! পুজোর আগে টাকা না পেলে আত্মহত্যার হুঁশিয়ারি ঠিকাদারদের

চড়িলাম, ২২ সেপ্টেম্বর:জল জীবন মিশনের প্রকল্পের কাজ শেষ হয়েছে প্রায় দু’বছর আগে। সেই প্রকল্প চালু হয়ে ইতিমধ্যেই সাধারণ…

ByByReshmi Debnath Sep 22, 2026

চলতি মাসের মধ্যেই বনমালীপুরের জোড়া পুকুর ও মহিলা কলেজ সংলগ্ন জলাশয় পরিষ্কারের আশ্বাস মেয়রের

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের অন্তর্গত বিভিন্ন জলাশয় পরিষ্কার-পরিচ্ছন্ন ও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে…

ByByReshmi Debnath Sep 22, 2026

গ্রেটার তিপ্রাল্যান্ড’-এর দাবির সমর্থনে বিরজিত, মথার দিকে কি পা বাড়াচ্ছেন? উঠছে প্রশ্ন

কৈলাসহর, ২২ সেপ্টেম্বর: তিপ্রা মথার প্রতিষ্ঠাতা প্রদ্যুত কিশোর দেববর্মনের ‘গ্রেটার তিপ্রাল্যান্ড’-এর দাবির প্রতি প্রকাশ্য সমর্থন জানালেন কৈলাসহরের কংগ্রেস…

ByByReshmi Debnath Sep 22, 2026
Scroll to Top