News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ফেসবুক, ইনস্টাগ্রামে ফুসলিয়ে নাবালিকাকে গণধর্ষণ, গ্রেফতার এক
Image

ফেসবুক, ইনস্টাগ্রামে ফুসলিয়ে নাবালিকাকে গণধর্ষণ, গ্রেফতার এক

আগরতলা, ১ মে : ফেসবুক, ইনস্টাগ্রামে ফুসলিয়ে নাবালিকা গণধর্ষণের শিকার হয়েছে। পরবর্তী সময়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল। ওই ঘটনায় পুলিশ আজ বিবাহিত যুবককে গ্রেফতার করে। আজ তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত।

জানা গিয়েছে, বিশালগড় মহকুমা এলাকার ১৫ বছরের ব্রাহ্মণ পরিবারের এক নাবালিকা মেয়ের সাথে সোনামুড়া কুলুবাড়ী এলাকার সাদ্দাম হোসেন নামে এক বিবাহিত যুবক সামাজিক মাধ্যমে চলতি বছরের মার্চ মাসে যোগাযোগ হয়। তারপর থেকেই নাবালিকা মেয়েটিকে বিভিন্ন ভাবে প্রলোভন দেখিয়ে রাজধানী আগরতলা শহরের কোন এক হোটেলে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে এবং ঘটনাটি কাউকে না জানানোর জন্য ভয়-ভীতি প্রদর্শন করে। তারপর গত ২৭ এপ্রিল ওই নাবালিকা মেয়েটিকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে কৌশলে সাদ্দাম হোসেন নামে ওই বিবাহিত যুবক তার নিজ বাড়িতে নিয়ে গিয়ে সাদ্দাম এবং তার এক বন্ধু অভিষেক চক্রবর্তী ওই নাবালিকা মেয়েটিকে বলপূর্বক ধর্ষণ করে। সেখান থেকে নাবালিকা মেয়েটি কোনরকম পালিয়ে বাড়িতে এসে মঙ্গলবার সন্ধ্যায় বিশালগড় মহিলা থানায় অভিযুক্ত সাদ্দাম হোসেন এবং তার বন্ধু অভিষেক চক্রবর্তীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে লিখিত আকারে মামলা দায়ের করে।

কলকার মহিলা থানার পুলিশ যথারীতি ভারতীয় দণ্ডবিধি ৩৬৬(এ),৩৭৬(৩), ৩৪২,৩৫৪(এ), ৫০৬,৩৪ এবং ০৪ এন ০৮ আইনে মামলা লিপিবদ্ধ করে মঙ্গলবার রাতেই ঘটনার মূল অভিযুক্ত সাদ্দাম হোসেনকে পুলিশ জালে তুলে এবং বাকি অভিযুক্ত অভিষেক চক্রবর্তীকে গ্রেফতারের জল বিস্তার করেছে সর্বত্র। বুধবার দুপুরে অভিযুক্ত সাদ্দাম হোসেনকে পুলিশ বিশালগড় মহকুমা আদালতে প্রেরণ করে। আদালত সূত্রে জানা গেছে বিবাদী পক্ষের জামিনের আবেদন নাকচ করে সাদ্দাম হোসেনকে জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত।

Releated Posts

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সরকারের পারফরম্যান্স মাইনাস জিরো, বিজেপিকে কড়া আক্রমণ মানিক সরকারের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্য সরকারের পারফরম্যান্সকে ‘মাইনাস জিরো’ বলে কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক সরকার।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top