News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পানীয় জলের ও বিদ্যুতের দাবিতে জাতীয় সড়ক অবরোধ
Image

পানীয় জলের ও বিদ্যুতের দাবিতে জাতীয় সড়ক অবরোধ

আগরতলা, ১ মে : পানীয় জল অভাব, বিদ্যুতের সমস্যা অতিষ্ট হয়ে ৮২ মাইলে আসাম – আগরতলা জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয় জনগণ। দীর্ঘদিন যাবৎ সমস্যার সমাধান না হওয়ায় বাধ্য হয়ে রাস্তা অবরোধে নেমেছেন, এমনটাই জানালেন তাঁরা। এই অবরোধের জেরে যানচলাচল স্তব্ধ হয়ে পড়েছিল। খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা অবরোধস্থলে ছুটে আসেন এবং সমস্ত সমস্যা সমাধানের সুনির্দিষ্ট আশ্বাস দেন। ওই আশ্বাসের ভিত্তিতে অবরোধ প্রত্যাহার হয়েছে।

ঘটনার বিবরনে জানা গেছে, দীর্ঘদিন ধরে পানীয় জলের অভাব, বিদ্যুতের সমস্যা কারনে জীবনযাপন কষ্টকর হয়ে উঠেছে এলাকাবাসীর৷তীব্র দাবদাহে তাঁদের দিনযাপন করতে হচ্ছে। প্রসাশনের কাছে প্রতিকারের বহুবার দাবি জানিয়েও কোন সুরাহা হচ্ছিল না। তাই বাধ্য হয়ে আজ সকালে পথ অবরোধে বসেন ক্ষুব্ধ এলাকাবাসী। অবরোধের ফলে রাস্তার দুই দিকে যান চলাচল স্তব্ধ হয়ে পড়েছিল। তাতে যাত্রী দুর্ভোগ চরম চরম আকার ধারণ করেছিল। কয়েক ঘন্টা যাবৎ চলেছে অবরোধ।

খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের কর্মকতারা অবরোধস্থলে ছুটে যান। অবরোধকারীদের সাথে আলোচনা করেন এবং তাঁদের সমস্ত সমস্যা সমাধানের আশ্বাস দেন। প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে অবশেষে অবরোধ প্রত্যাহার করেন স্থানীয়রা। তবে অতিসত্বর ব্যবস্থা গ্রহন না হলে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে হুশিয়ারি দিয়েছেন।

Releated Posts

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সরকারের পারফরম্যান্স মাইনাস জিরো, বিজেপিকে কড়া আক্রমণ মানিক সরকারের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্য সরকারের পারফরম্যান্সকে ‘মাইনাস জিরো’ বলে কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক সরকার।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top