News Flash

Image

আগুনের পুড়ে ছাই বসত ঘর, আহত দম্পতি

আগরতলা, ২৯ এপ্রিল : আগুনের পুড়ে ছাই বসত ঘর। ওই অগ্নিকাণ্ডে বাড়ির মালিক দীলিপ নাথ ও অপর্ণা নাথ অগ্নিদগ্ধ হয়েছেন। ওই ঘটনায় উত্তর জেলার বাগবাসা থানা এলাকার মশিনটিলা বাজারে তীব্র আতঙ্ক দেখা দিয়েছে।

ঘটনার বিবরণে স্ত্রী অপর্ণা নাথ জানিয়েছেন, গতকাল গভীর রাতে স্বামী স্ত্রী ঘরে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ আগুনের তাপ অনুভব করতে পেরে ঘুম থেকে উঠে তিনি দেখেন ঘরে আগুন জ্বলছে। তিনি ঘরের জানালা দিয়ে বের হওয়ার চেষ্টা করে ব্যর্থ হন। পরবর্তীতে তারা ঘরের দরজা দিয়ে বের হতে গিয়ে অগ্নিদগ্ধ হন। রাতেই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বাগবাসা থানার পুলিশ সহ ধর্মনগর দমকল বাহিনী। আহতদের নিয়ে আসা হয় জেলা হাসপাতালে। বর্তমানে তাঁরা চিকিৎসাধীন। এদিকে এই ঘটনার খবর পেয়ে তদন্তে নামেন বাগবাসা থানার পুলিশ।

ওসি পার্থ দেব জানিয়েছেন, আগ্নিকাণ্ডের ঘটনায় তিনি তদন্ত শুরু করেছেন। এই অগ্নিকাণ্ডে বাড়ির মালিক দীলিপ নাথ ও অপর্ণা নাথ অগ্নিদগ্ধ হয়েছেন। এই অগ্নিকাণ্ডে পর ঘর থেকে বের হতে গিয়ে তাদের হাত ও মুখ আহত হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শট শার্কিট থেকে থেকে এই আগুনের সূত্রপাত। ঘটনার তদন্ত শুরু করেছে বাগবাসা থানার পুলিশ।

Releated Posts

তিপ্রাল্যান্ড ইস্যুতে প্রকাশ্যে দলের অবস্থান নিয়ে প্রশ্ন আমবাসার বিধায়ক চিত্তরঞ্জন দেববর্মার, রাজনৈতিক মহলে তীব্র চর্চা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: তিপ্রা মথা দলের অন্দরে মতপার্থক্যের জল্পনাকে আরও উস্কে দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্ফোরক মন্তব্য…

ByByReshmi Debnath Jun 11, 2026

খোয়াই আদালতের সমন অভিষেককে, ২২ জুন হাজিরার নির্দেশ

আগরতলা, ১০ জুন: ২০২১ সালের বিধানসভা নির্বাচন-পরবর্তী সময়ে ত্রিপুরার খোয়াই থানায় দায়ের হওয়া একটি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন…

ByByReshmi Debnath Jun 10, 2026

তেলিয়ামুড়া হাসপাতাল বিতর্কে সরব এমডিসি রাজেশ্বর দেববর্মা, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

আগরতলা, ১০ জুন: তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। হাসপাতাল পরিদর্শনের…

ByByReshmi Debnath Jun 10, 2026

স্বচ্ছতা ও সাফল্যের সঙ্গে ১২ বছর পূর্ণ করেছেন প্রধানমন্ত্রী মোদী: বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ১০ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এবং প্রধানমন্ত্রী হিসেবে টানা ১২ বছর পূর্তি উপলক্ষে…

ByByReshmi Debnath Jun 10, 2026
Scroll to Top