News Flash

  • Home
  • মুখ্য খবর
  • তীব্র গরমে কিছুটা স্বস্তি দিতে ঠান্ডা পানীয় ও তরমুজ বিতরণ
Image

তীব্র গরমে কিছুটা স্বস্তি দিতে ঠান্ডা পানীয় ও তরমুজ বিতরণ

আগরতলা, ২৯ এপ্রিল : তীব্র গরমের মধ্যে পথ চলতি মানুষকে কিছু স্বস্তি দিতে ভারতীয় জনতা যুব মোর্চা ত্রিপুরা প্রদেশ কমিটির উদ্যোগে আগরতলাস্থিত সিটি সেন্টারে ঠান্ডা পানীয় ও তরমুজ বিতরণ করা হয়েছে।

প্রসঙ্গত, টানা এক সপ্তাহ ধরে রাজ্যে বেজায় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া দফতর প্রতিদিনই রাজ্যে তাপপ্রবাহ চলবে বলে সতর্কতা জারি করে চলছে। ইতিমধ্যে তীব্র তাপ প্রবাহ থেকে ছাত্র-ছাত্রীদের রক্ষা করতে ব্যবস্থা গ্রহণ করেছে রাজ্য শিক্ষা দপ্তর। গরমের জেরে বিদ্যালয়ে ছুটি বৃদ্ধি করা হয়েছে ১ মে পর্যন্ত। অর্থাৎ আগামী ১ মে পর্যন্ত বন্ধ থাকবে রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান।

আজ তীব্র গরমে পথ চলতি মানুষকে কিছু স্বস্তি দিতে ভারতীয় জনতা যুব মোর্চা ত্রিপুরা প্রদেশ কমিটির উদ্যোগে আগরতলাস্থিত সিটি সেন্টারে ঠান্ডা পানীয় ও তরমুজ বিতরণ করা হয়েছে।

Releated Posts

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top