News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আদিবাসীদের অধিকার রক্ষার্থে কংগ্রেস লড়াই করবে: আশীষ সাহা
Image

আদিবাসীদের অধিকার রক্ষার্থে কংগ্রেস লড়াই করবে: আশীষ সাহা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ এপ্রিল: ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে রাজ্যের দুটি লোকসভা আসনে নির্বাচন। এই নির্বাচনে সিপিআইএম মনোনীত প্রার্থী এবং কংগ্রেস মনোনীত ইন্ডিয়া জোটের প্রার্থীকে সমর্থন করেছেন আদিবাসী কংগ্রেস কর্মী সমর্থকরা। রবিবার আগরতলা প্রেস ক্লাবের আদিবাসী কংগ্রেসের এক বৈঠকে এমনটাই জানালেন নেতৃত্বরা।

এ দিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, কংগ্রেস বিধায়ক সুদিপ রায় বর্মন সহ আদিবাসী কংগ্রেসের বিভিন্ন নেতৃত্বরা। এই বৈঠকে লোকসভা নির্বাচন এবং বর্তমানে কংগ্রেসের যাবতীয় বিষয়বস্তু নিয়ে আলোচনা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

এদিনের বৈঠকে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা বলেন, আদিবাসীরা কংগ্রেসের সঙ্গে রয়েছে। আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠিত করতে আদিবাসী কংগ্রেস বহু বছর ধরে লড়াইয়ের ময়দানে রয়েছে। আগামী দিনেও থাকবে। আগামী দিনে কংগ্রেস ঐক্যবদ্ধ হয়ে রাজ্যে আরও শক্তিশালী আকারে আন্দোলনে অংশগ্রহণ করবে বলে জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি।

Releated Posts

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন: সাংসদ বিপ্লব কুমার দেব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। ২০১৪ সালে কেন্দ্রে বর্তমান সরকার ক্ষমতাসীন…

ByByReshmi Debnath Sep 17, 2026

অন্নদাতাদের প্রতি শ্রদ্ধা, কৃষকদের পা ধুয়ে সম্মান কৃষিমন্ত্রীর

আগরতলা, ১৭ সেপ্টেম্বর:  কৃষকদের অন্নদাতা হিসেবে অভিহিত করে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানালেন কৃষি ও কৃষক…

ByByReshmi Debnath Sep 17, 2026

মানুষ মানুষের জন্য এই ভাবনা থাকলে সমাজ আরও সুন্দর হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: সেবা সংকল্প অভিযান উপলক্ষ্যে আজ মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা উজান অভয়নগরস্থিত চাইল্ড…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top