News Flash

  • Home
  • দিনের খবর
  • বাগডোগরায় একটি বহুতল আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ড
Image

বাগডোগরায় একটি বহুতল আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ড

শিলিগুড়ি, ২৭ এপ্রিল (হি.স.) : বাগডোগরা শহরের একটি বহুতল আবাসনে ভয়াবহ আগুন। শনিবার দুপুর সাড়ে ১২টা নাগাদ স্টেশন মোড় এলাকায় একটি চিকিৎসকের চেম্বারের জেনারেটর ঘরে প্রথমে আগুন লাগে। তারপর সেই আগুন কিছুক্ষণের মধ্যেই দ্রুত আবাসনে ছড়িয়ে পড়ে। ওই এলাকায় এদিন লোডশেডিং হয়। তারফলে চিকিৎসকের চেম্বারের এক কর্মচারী জেনারেটর চালু করেন। এরপরেই সেই জেনারেটর কক্ষে আগুন ধরে যায়। সেই আগুন দ্রুত আবাসনের অন্য কক্ষগুলিতে ছড়িয়ে পড়ে। আবাসন থেকে কালো ধোঁয়া বের হতে থাকে। এরফলে আবাসনের ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে পড়েন। দমকল বিভাগের কর্মীদের বেশ কিছুক্ষণ চেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রণে আসে। জেনারেটরের শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান।

Releated Posts

হাবড়ায় সহকর্মীকে ব্ল্যাকমেল করে ধর্ষণের অভিযোগে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

কলকাতা, ৩০ জুলাই (আইএএনএস): উত্তর ২৪ পরগনার হাবড়া থানার এলাকায় এক মহিলা সহকর্মীকে ব্যক্তিগত ছবি দেখিয়ে ব্ল্যাকমেল করে…

ByByNews Desk Jul 30, 2026

নিরাপত্তা ব্যবস্থার উন্নতিতে এক দশকে প্রায় ৯০ শতাংশ কমেছে রেল দুর্ঘটনা: কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): ভারতীয় রেলে নিরাপত্তা ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নতির ফলে গত এক দশকে ট্রেন দুর্ঘটনার সংখ্যা প্রায়…

ByByNews Desk Jul 29, 2026

এয়ার ইন্ডিয়ার বিধ্বস্ত ড্রিমলাইনারের ফুয়েল কন্ট্রোল সুইচে কোনও ত্রুটি মেলেনি, থ্রাস্ট কন্ট্রোল মডিউলের পরীক্ষা চলছে: কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের মাত্র ৩৫ সেকেন্ড পর ভেঙে পড়া এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার…

ByByNews Desk Jul 29, 2026

ছত্তীসগড়ের বিজাপুরে পাঁচ মহিলা-সহ ৮ মাওবাদীর আত্মসমর্পণ, মাথার দাম ছিল ৪৯ লক্ষ টাকা

রায়পুর/বিজাপুর, ২৯ জুলাই (আইএএনএস): ছত্তীসগড়ের বিজাপুরে ঝাড়খণ্ডে সক্রিয় পাঁচ মহিলা-সহ মোট আট মাওবাদী আত্মসমর্পণ করেছেন। বুধবার বিজাপুর পুলিশের…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top