News Flash

  • Home
  • দেশ
  • ভোটারদের কেন্দ্রীয় বাহিনীর হেনস্থা করার অভিযোগ তৃণমূলের
Image

ভোটারদের কেন্দ্রীয় বাহিনীর হেনস্থা করার অভিযোগ তৃণমূলের

কলকাতা, ২৬ এপ্রিল (হি.স.): শুক্রবার লোকসভার দ্বিতীয় পর্যায়ের ভোটে দার্জিলিং, বালুরঘাট এবং রায়গঞ্জে বিক্ষিপ্ত কিছু অশান্তির ঘটনা ঘটেছে। বেশিরভাগ অভিযোগই তৃণমূলের বিরুদ্ধে। কিন্তু রাজ্যের শাসক শিবিরও পাল্টা অভিযোগ করেছে। তাঁদের নিশানায় বিজেপি বা সিপিএম-কংগ্রেস নয়, রয়েছে কেন্দ্রীয় বাহিনী। তৃণমূলের অভিযোগ, বালুরঘাটের হরিরামপুর বিধানসভার মহাবাড়ি গ্রাম পঞ্চায়েতে বুথে এবং রায়গঞ্জের গোয়ালপোখর বিধানসভার গোয়াগাঁও বুথে ভোটারদের হেনস্থা করেছে কেন্দ্রীয় বাহিনী। মহিলা ভোটারদেরও ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ তুলেছে তৃণমূল। এই নিয়ে তারা সামাজিক মাধ্যমে পোস্টও করেছে। নির্বাচন কমিশনেও অভিযোগ জানানো হয়েছে। সূত্রের খবর, এই অভিযোগের ভিত্তিতে ‘অ্যাকশন টেকেন রিপোর্ট’ চেয়েছে কমিশন।

Releated Posts

বিশ্ব বিনিয়োগকারীদের জন্য অনুকূল পরিবেশ তৈরিতে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত পীযূষ গোয়েলের

টোকিও, ২৫ আগস্ট (আইএএনএস): বিশ্বজুড়ে বিনিয়োগকারীদের জন্য অনুকূল পরিবেশ তৈরি এবং পারস্পরিক সমৃদ্ধির লক্ষ্যে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব গড়ে তুলতে…

ByByNews Desk Aug 25, 2026

পঞ্জাবের ১১৭টি বিধানসভা আসনেই লড়বে বিজেপি, সরকার গড়ার দাবি বিএল সন্তোষের

চণ্ডীগড়, ২৪ আগস্ট (আইএএনএস): আগামী বিধানসভা নির্বাচনে পঞ্জাবের ১১৭টি আসনেই বিজেপি প্রার্থী দেবে এবং জয়ী হয়ে রাজ্যে সরকার…

ByByNews Desk Aug 24, 2026

নিরাপত্তায় দ্রুত ফলের লক্ষ্যে বহু দফতরের সমন্বয়ে জোর দিলেন দিল্লির এলজি টি এস সান্ধু

নয়াদিল্লি, ২৪ আগস্ট (আইএএনএস): রাজধানীর নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে দ্রুত মাটিতে কার্যকর ফল নিশ্চিত করতে দিল্লি পুলিশ, ডিডিএ, দিল্লি…

ByByNews Desk Aug 24, 2026

অযোধ্যায় মাছের ভোজে তপ্ত রাজনীতি, যোগীকে রাইয়ের চ্যালেঞ্জ—‘প্রমাণ দিন’, পাল্টা বিজেপির তোপ

লখনউ, ২৪ আগস্ট (আইএএনএস): অযোধ্যায় মাছের ভোজ নিয়ে বিতর্কের জেরে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়লেন প্রদেশ…

ByByNews Desk Aug 24, 2026
Scroll to Top