News Flash

  • Home
  • দেশ
  • মালদার সমাবেশ দেখে উচ্ছসিত মোদী লিখলেন, “সত্যিই উত্তেজনাপূর্ণ”
Image

মালদার সমাবেশ দেখে উচ্ছসিত মোদী লিখলেন, “সত্যিই উত্তেজনাপূর্ণ”

কলকাতা, ২৬ এপ্রিল (হি.স.) : শুক্রবার মালদার সভায় যাওয়ার পথে অপেক্ষমানদের সমাবেশ দেখে উচ্ছসিত নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডলে তিনি ভিডিও যুক্ত করে লিখলেন, “সত্যিই উত্তেজনাপূর্ণ”।

তিনি লিখেছেন, “সত্যিই উত্তেজনাপূর্ণ! এটাই একমাত্র শব্দ যা মালদা জুড়ে পরিবেশ বর্ণনা করতে পারে। জ্বলন্ত তাপ আমাদের আশীর্বাদ করতে আসা সমর্থনের সমুদ্রকে আটকাতে পারেনি। আমি এই স্নেহের জন্য জনগণকে ধন্যবাদ জানাই এবং আশ্বস্ত করি যে আমরা সর্বদা তাদের কল্যাণে কাজ করব।”

এই বার্তার সঙ্গে যুক্ত ২২ সেকেন্ডের ভিডিওতে দেখানো হয়েছে, চড়া রোদে প্রধানমন্ত্রী তাঁর ধীর গতিতে যাওয়া গাড়ি থেকে অর্ধেক শরীর বার করা অবস্থার দাঁড়িয়ে। তাঁকে ঘিরে রেখেছেন ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরা। রাস্তার পাশে দাঁড়ানো জনতাকে হাত নেড়ে অভিনন্দন জানাচ্ছেন। বাঁশের ওপাশে অসংখ্য অনুগামী, অনেকের হাতে পতাকা।

Releated Posts

মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারেই সফল ব্রিকস সম্মেলন: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারের কারণেই নয়াদিল্লিতে আয়োজিত ১৮তম ব্রিকস সম্মেলন অত্যন্ত…

ByByNews Desk Sep 14, 2026

ভারত-কানাডার দ্বিপাক্ষিক সহযোগিতা ও ইউক্রেন পরিস্থিতি নিয়ে জয়শঙ্কর-আনন্দের আলোচনা

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও কানাডার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি ইউক্রেনের পরিস্থিতি নিয়ে সোমবার…

ByByNews Desk Sep 14, 2026

ব্রিকসের নৈশভোজের মেনু নিয়ে রাহুলের পোস্টে বিজেপির ক্ষোভ, পাশে সমাজবাদী পার্টি

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকস শীর্ষ সম্মেলনের নৈশভোজের মেনু নিয়ে কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর…

ByByNews Desk Sep 14, 2026

হায়দরাবাদে নাবালিকাকে মাদক খাইয়ে যৌন নির্যাতনের অভিযোগ, ৯ জন গ্রেফতার

হায়দরাবাদ, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): হায়দরাবাদের কাছে মেদচল-মালকাজগিরি জেলায় ১৬ বছরের এক নাবালিকাকে মাদক খাইয়ে অপহরণ করে তিন দিন…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top