News Flash

  • Home
  • দেশ
  • দারভাঙ্গায় বিবাহ অনুষ্ঠানে আতশবাজি থেকে আগুন, একই পরিবারের ৬ জনের মৃত্যু
Image

দারভাঙ্গায় বিবাহ অনুষ্ঠানে আতশবাজি থেকে আগুন, একই পরিবারের ৬ জনের মৃত্যু

দারভাঙ্গা, ২৬ এপ্রিল (হি.স.): বিহারের দারভাঙ্গায় বিবাহ অনুষ্ঠানে আতশবাজি থেকে আগুনে প্রাণ হারালেন একই পরিবারের ৬ জন সদস্য। বৃহস্পতিবার গভীর রাতে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে। একটি বিয়ের অনুষ্ঠানে আতশবাজি থেকে আগুন লাগে, বিয়ের অনুষ্ঠানের জন্য তৈরি তাঁবুতে আগুন লেগে ৬ জনের মৃত্যু হয়েছে ও অনেকেই আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে আলিনগর ব্লকের বহেরা থানার অন্তর্গত আন্তর গ্রামে।

আগুন লাগার খবর পেয়ে গ্রামবাসীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। কিন্তু আগুন ভয়াবহ রূপ ধারণ করে। এমন সময় সিলিন্ডার বিস্ফোরণ হয়, তাতে আগুন আরও ভয়াবহ হয়ে ওঠে। এই অগ্নিকাণ্ডে তিনটি গবাদি পশু-সহ রামচন্দ্র পাসোয়ানের পরিবারের ৬ জনের মৃত্যু হয়েছে।

নিহতদের মধ্যে রয়েছেন রামচন্দ্র পাসোয়ানের ছেলে সুনীল কুমার পাসওয়ান (২৬ বছর), পুত্রবধূ লালী দেবী (২৫ বছর), কাঞ্চন দেবী (২৫ বছর), কাঞ্চনের সন্তান সাক্ষী কুমারী (০৪ বছর), সিদ্ধান্ত কুমার (০২ বছর) এবং দেড় মাস বয়সী সুধাংশু। আগুনে সংলগ্ন তিনটি বাড়িও পুড়ে গিয়েছে।

Releated Posts

মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারেই সফল ব্রিকস সম্মেলন: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারের কারণেই নয়াদিল্লিতে আয়োজিত ১৮তম ব্রিকস সম্মেলন অত্যন্ত…

ByByNews Desk Sep 14, 2026

ভারত-কানাডার দ্বিপাক্ষিক সহযোগিতা ও ইউক্রেন পরিস্থিতি নিয়ে জয়শঙ্কর-আনন্দের আলোচনা

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও কানাডার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি ইউক্রেনের পরিস্থিতি নিয়ে সোমবার…

ByByNews Desk Sep 14, 2026

ব্রিকসের নৈশভোজের মেনু নিয়ে রাহুলের পোস্টে বিজেপির ক্ষোভ, পাশে সমাজবাদী পার্টি

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকস শীর্ষ সম্মেলনের নৈশভোজের মেনু নিয়ে কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর…

ByByNews Desk Sep 14, 2026

হায়দরাবাদে নাবালিকাকে মাদক খাইয়ে যৌন নির্যাতনের অভিযোগ, ৯ জন গ্রেফতার

হায়দরাবাদ, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): হায়দরাবাদের কাছে মেদচল-মালকাজগিরি জেলায় ১৬ বছরের এক নাবালিকাকে মাদক খাইয়ে অপহরণ করে তিন দিন…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top