News Flash

Image

গোসাঁইগাঁওয়ে চুরির গরু ও গো-মাংস সহ আটক পাচারে ব্যবহৃত দামি কার, আটক এক

গোসাঁইগাঁও (অসম), ২৫ এপ্রিল (হি.স.) : কোকরাঝাড় জেলার অন্তর্গত গোসাঁইগাঁও মহকুমার তুলসীবিলের ১ নম্বর কার্তিমারি এলাকায় চুরির গরু এবং গো-মাংস সহ আটক করা হয়েছে পাচারে ব্যবহৃত দামি চার চাকার কার। গরু পাচারে জড়িত অভিযোগে পুলিশ আটক করেছে একজনকে। ধৃতকে জনৈক সাদেক আলি বলে শনাক্ত করেছে পুলিশ। তবে সুযোগ বুঝে অপর অভিযুক্ত হাসেম আলি পালিয়ে গা ঢাকা দিয়েছে।

ঘটনা সম্পৰ্কে স্থানীয় জনতার অভিযোগ, তুলসীবিল পুলিশের সঙ্গে গরু পাচারকারীদের গোপন সমঝোতা বহুদিনের। তুলসীবিল এলাকার বাসিন্দাদের পালিত গরু প্রায় প্রতিদিন চুরি হয়। এ ব্যাপারে পুলিশকে পদক্ষেপ নিতে বহুবার তাঁরা আবেদন জানিয়েছেন। কিন্তু পুলিশ চোখ বুজে গরু চোর ও পাচারকারীদের রক্ষণাবেক্ষণ দিচ্ছিল।

আজ সকালে সন্দেহের বশে এএস ০১ কিউ ০০১৪ নম্বরের একটি দামি কারের গতিরোধ করে তাতে তালাশি চালান স্থানীয়রা। তালাশি চালিয়ে গাড়ির ভিতরে গো-মাংসের বড় থলি এবং চার পা বাঁধা তিনটি গরু দেখেন তাঁরা। এ নিয়ে গাড়ির চালক সহ দুই আরোহীর সঙ্গে বেশ কিছুক্ষণ বাদানুবাদ হয়।

ইত্যবসরে তুলসীবিল পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে দলবল নিয়ে পুলিশের একজন সা-ইনস্পেক্টর আসেন ঘটনাস্থলে। পুলিশ গো-মাংস, তিনটি গরু, বিলাসী গাড়ি সহ সাদেক আলিকে থানায় নিয়ে গেছে। এর পরের খবর এখনও পাওয়া যায়নি। তবে জানা গেছে, গরু ও মাংসগুলি তুলসীবিল থেকে ধুবড়ি নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল তস্করদের।

Releated Posts

শতাব্দীপ্রাচীন বৈষ্ণব সত্র রক্ষায় অসম ভূমি সংশোধনী বিল, বিধানসভায় সওয়াল হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ২৯ জুলাই (আইএএনএস): অসমের শতাব্দীপ্রাচীন বৈষ্ণব সত্রগুলির সাংস্কৃতিক ও ঐতিহাসিক ঐতিহ্য রক্ষার লক্ষ্যেই অসম ভূমি ও রাজস্ব…

ByByNews Desk Jul 29, 2026

এফসিআরএ সংশোধনী বিল ইস্যুতে নীরব থাকার অভিযোগ খারিজ মেঘালয়ের শাসকদল এনপিপির

শিলং, ২৯ জুলাই (আইএএনএস): প্রস্তাবিত বিদেশি অনুদান (নিয়ন্ত্রণ) আইন (এফসিআরএ) সংশোধনী বিল, ২০২৬ নিয়ে নীরব থাকার অভিযোগ খারিজ…

ByByNews Desk Jul 29, 2026

অসম বন্যা: দিখৌ নদী অববাহিকার জন্য বিশেষ সমন্বিত পুনর্বাসন প্রকল্পের দাবি প্রাক্তন কংগ্রেস বিধায়কের

গুয়াহাটি, ২৯ জুলাই (আইএএনএস): অসমে সাম্প্রতিক বিধ্বংসী বন্যার পরিপ্রেক্ষিতে দিখৌ নদী অববাহিকার জন্য বিশেষ সমন্বিত পুনর্বাসন প্রকল্প চালুর…

ByByNews Desk Jul 29, 2026

অসম বন্যা: ত্রাণ তহবিলে এক মাসের বেতন দান করবেন সব বিধায়ক

গুয়াহাটি, ২৮ জুলাই (আইএএনএস): অসমের ভয়াবহ বন্যা পরিস্থিতিতে দুর্গতদের পাশে দাঁড়াতে রাজ্যের সব বিধায়ক তাঁদের এক মাসের বেতন…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top