News Flash

  • Home
  • প্রধান খবর
  • মোদী ও রাহুলের বিরুদ্ধে এমসিসি লঙ্ঘনের অভিযোগ, বিবেচনা করে দেখবে ইসিআই
Image

মোদী ও রাহুলের বিরুদ্ধে এমসিসি লঙ্ঘনের অভিযোগ, বিবেচনা করে দেখবে ইসিআই

নয়াদিল্লি, ২৫ এপ্রিল (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আদর্শ নির্বাচনী আচরণবিধি (এমসিসি) লঙ্ঘনের অভিযোগ এনেছে কংগ্রেস। পাল্টা কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে এমসিসি লঙ্ঘনের অভিযোগ এনেছে বিজেপি। উভয় দলের এই অভিযোগ বিবেচনা করে দেখা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসিআই)। বিজেপি এবং কংগ্রেস উভয় দলই একে ওপরের বিরুদ্ধে ধর্ম, জাত, সম্প্রদায় ও ভাষার ভিত্তিতে ঘৃণা ও বিভেদ সৃষ্টির অভিযোগ তুলেছে। ২৯ এপ্রিল বেলা এগারোটার মধ্যে জবাব তলব করেছে নির্বাচন কমিশন।

জনপ্রতিনিধিত্ব আইনের ৭৭ ধারা প্রয়োগ করে ও তারকা প্রচারকদের সংযত করার জন্য, প্রথম পদক্ষেপ হিসাবে উভয় দলের সভাপতিদের দায়ী করেছে নির্বাচন কমিশন। ২৯ এপ্রিল বেলা এগারোটার মধ্যে জবাব তলব করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন স্পষ্টভাবে জানিয়েছে, রাজনৈতিক দলগুলিকে নিজেদের প্রার্থী, বিশেষ করে তারকা প্রচারকদের আচরণের জন্য প্রাথমিক ও ক্রমবর্ধমান দায়িত্ব নিতে হবে।বক্তব্যে সংযত থাকতে পরামর্শ দেওয়া হয়েছে।

Releated Posts

২০২৭-এর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন নিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক কেশব প্রসাদ মৌর্যের

লখনউ, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভুজ-বড়ৌনির মধ্যে সপ্তাহে তিন দিন চলবে নতুন অমৃত ভারত এক্সপ্রেস, অনুমোদন রেলের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটের ভুজ থেকে বিহারের বড়ৌনি পর্যন্ত নতুন অমৃত ভারত এক্সপ্রেস চালুর অনুমোদন দিয়েছে ভারতীয়…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত ভারতের

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী ও দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

জ্বালানি নিরাপত্তা, এসআরআইএ ও অসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে ভারত-আমেরিকার আলোচনা

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিউইয়র্কে মার্কিন রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top