News Flash

Image

জলের দাবিতে প্ৰমীলা বাহিনীর পথ অবরোধ

আগরতলা, ২৫ এপ্রিল : গত চারমাস ধরে পানীয় জলের সংকটে ভুগছেনউদয়পুর নারায়ন কলোনি মসজিদ এলাকার লোকজন। অবশেষে আজ সকালে প্রতিবাদে পথ অবরোধে করলেন প্রমীলা বাহিনী।অবরোধের জেরে যানচলাচল স্তব্ধ হয়ে পড়ে।

জানা গিয়েছে, গত চারমাস ধরে উদয়পুর কিল্লা বিধানসভা অন্তর্গত রাজনগর গ্ৰাম পঞ্চায়েতে বড়টিলা এলাকার লোকজন পানীয় জলের সমস্যায় দিনযাপন করে আসলে ও জল সমস্যার সমাধানে এগিয়ে আসেনি স্থানীয় পঞ্চায়েত কিংবা এলাকার প্রধান প্রীতি সরকার। এলাকাবাসী স্থানীয় গ্ৰাম পঞ্চায়েত থেকে শুরু করে কিল্লা আর ডি ব্লক এমনকি জলসম্পদ দপ্তরের আধিকারিকদের বহুবার এলাকার পানীয় জলের সমস্যা সমাধানের জন্য এগিয়ে আসার আহ্বান জানানো হলে ও দপ্তর থেকে এ ব্যাপারে কোন উদ্যোগেনিতে দেখা যায় নি ।

তাই বাধ্য হয়ে বূহস্পতিবার উদয়পুর বড়টিলা এলাকার জনগন জলের দাবিতে রাস্তা অবরোধ করে রাখে। এই অবরোধের জেরে রাস্তার দুই ধারে যান চলাচল স্তব্দ হয়ে পড়েছিল।তাতে যাত্রী দূর্ভোগ চরমে পৌঁছেছিল। ঘটনার খবর পেয়ে ছুটে আসে প্রসাশনের পদস্থ আধিকারিকরা এবং অবরোধকারীদের সাথে কথা বলেন। প্রসাশন আশ্বাস দিয়েছেন, ওই এলাকায় অতিসত্বর রাস্তা সংস্কার করা হবে। ওই আশ্বাসের ভিত্তিতে পথ অবরোধ প্রত্যাহার করেন স্থানীয় মানুষ।

Releated Posts

সরকারি কলেজে শিক্ষক সংকট, ১৭৮ অতিথি অধ্যাপকের এককালীন নিয়োগের দাবি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ত্রিপুরার সরকারি ডিগ্রি কলেজগুলিতে শিক্ষক সংকটের মধ্যে দীর্ঘদিন ধরে কর্মরত ১৭৮ জন অতিথি অধ্যাপককে সহকারী…

ByByReshmi Debnath Sep 25, 2026

সোমনাথ যাত্রায় ৭০ পুণ্যার্থী, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ সেপ্টেম্বর: সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত ‘সোমনাথ স্বাভিমান’ পর্বে অংশগ্রহণ করতে রাজ্যের…

ByByReshmi Debnath Sep 24, 2026

‘ভোট চুরি, আইন চুরি, প্রতিষ্ঠান চুরি’: জ্ঞানেশের পদত্যাগ দাবি রাহুলের

অভিজিৎ রায় চৌধুরী, নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর : মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগ দাবি করলেন লোকসভার বিরোধী…

ByByReshmi Debnath Sep 24, 2026

রাজ্যবাসীর কাছে দ্রুত ন্যূনতম চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: রাজ্যবাসীর কাছে দ্রুত ন্যূনতম চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে রাজ্য সরকার সারা রাজ্যেই আরোগ্য মন্দির গড়ে…

ByByReshmi Debnath Sep 24, 2026
Scroll to Top