News Flash

  • Home
  • দেশ
  • তৃণমূল থেকে বিজেপিতে যোগদান ভাটপাড়ার কাউন্সিলরের
Image

তৃণমূল থেকে বিজেপিতে যোগদান ভাটপাড়ার কাউন্সিলরের

বারাকপুর, ২৫ এপ্রিল (হি.স.) : তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান ভাটপাড়া পুরসভার ১০ নং ওয়ার্ডে কাউন্সিলর সত্যেন রায়ের। ভাটপাড়া পুরসভা ১০ নং ওয়ার্ডের তৃনমুল কাউন্সিলর সত্যেন রায় বৃহস্পতিবার জগদ্দল মজদুর ভবনে বিজেপিতে যোগদান করেন।

সত্যেন রায়ের অভিযোগ, দীর্ঘ দিন তিনি তৃণমূলে ছিলেন। কিন্তু দলে তিনি কোনও সম্মান পাননি। উল্টে তৃণমূলের গুন্ডারা তৃণমূলের দলীয় কার্যালয়ের মধ্যে মারধর করেন বলে অভিযোগ। মারধর করা হয় তাঁর ছেলেকেও।

বৃহস্পতিবার অর্জুন সিংয়ের উপস্থিতিতে ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে পতাকা নিয়ে বিজেপিতে যোগদান করলেন সত্যেন রায়। সত্যেন রায় বলেন, “আমার তো একটা আত্মসম্মান রয়েছে। আজকে আমার ভাইকে মারল, দল কোনও ব্যবস্থা নিল না। পরে আমাকে ফোন করে হুমকি দিচ্ছে। এই দল আর করব না। আমি দলের জন্মলগ্ন থেকে দল করতাম। কিন্তু সেই তৃণমূল আর এই তৃণমূল নেই।”

মঙ্গলবার ভাটপাড়া পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সত্যেন রায় এবং তাঁর ছেলে শানু রায়কে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় এসে মারধর করার অভিযোগ ওঠে। ঘটনায় দেবরাজ নামে তৃণমূলেরই এক কর্মীর বিরুদ্ধে অভিযোগ ওঠে। শীর্ষ নেতৃত্বকে বিষয়টি জানিয়েছিলেন কাউন্সিলর। কিন্তু দল কোনও ব্যবস্থা করেনি বলে অভিযোগ করেন কাউন্সিলর। মঙ্গলবার রাতে ওই আক্রান্ত কাউন্সিলরের বাড়িতে দেখা করতে যান বিজেপি প্রার্থী অর্জুন সিং। তারপরই বৃহস্পতিবার যোগদান।

Releated Posts

বীরভূমে পুলিশের অভিযানে উদ্ধার ২৮ কোটি টাকা ও ১৫ কেজি সোনা, গ্রেফতার তুলু মণ্ডলের আত্মীয়

কলকাতা, ৩০ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় প্রায় ২৪ ঘণ্টার ম্যারাথন তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর প্রভাবশালী পাথরখাদান ব্যবসায়ী…

ByByNews Desk Jul 30, 2026

শিক্ষাব্যবস্থা আরএসএসের দখলে, তারা ছাত্রদের ‘অন্ধভক্ত’ বানাতে চায়: লোকসভায় রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): দেশের শিক্ষাব্যবস্থা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর নিয়ন্ত্রণে চলে গিয়েছে এবং ছাত্রদের স্বাধীনভাবে চিন্তা করতে…

ByByNews Desk Jul 29, 2026

ঝাড়খণ্ডে গ্রেফতার শীর্ষ মাওবাদী নেতা মিসির বেসরা, মাথার দাম ছিল ১ কোটি টাকা

রাঁচি, ২৯ জুলাই (আইএএনএস): ঝাড়খণ্ডে মাওবাদী দমনে বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। সিপিআই (মাওবাদী)-র পলিটব্যুরো সদস্য এবং দেশের…

ByByNews Desk Jul 29, 2026

বেঙ্গালুরুর ক্রিকেট মাঠে উদ্ধার বিচ্ছিন্ন মানবমুণ্ড, তদন্তে পুলিশ

বেঙ্গালুরু, ২৯ জুলাই (আইএএনএস): কর্নাটকের বেঙ্গালুরুর ভার্থুর থানা এলাকার কোদাথির একটি ক্রিকেট মাঠ থেকে বুধবার একটি বিচ্ছিন্ন মানবমুণ্ড…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top