News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে মোট ভোটার  ১৩,৯৬,৭৬১ জন
Image

পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে মোট ভোটার  ১৩,৯৬,৭৬১ জন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ এপ্রিল: পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে মোট ভোটার রয়েছে ১৩,৯৬,৭৬১ জন। তারমধ্যে দিব্যাঙ্গ ভোটার রয়েছে ১১,০১২ জন। ৮৫ বছরের অধিক বয়সী ভোটার রয়েছে ৮,৯৪২ জন। সার্ভিস ভোটার রয়েছে ৪,৬৭৮ জন। বুধবার সাংবাদিক সম্মেলন করে এই তথ্য জানিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক পুনিত আগরওয়াল।

তিনি আরো জানান, ২৬ এপ্রিল সকাল ৭ টা থেকে ৫ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এদিন ১৭টি পোলিং স্টেশনে প্রায় ১৬,৩০০ জন ব্রু-রিয়াং ভোটার ভোট প্রদান করবে। পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে মোট পোলিং স্টেশন রয়েছে ১,৬৬৪ টি। তার মধ্যে শহর এলাকায় পোলিং স্টেশন রয়েছে ১৫৮ টি।

গ্রামীন এলাকায় পোলিং স্টেশন রয়েছে ১,৫০৬ টি। পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ৬১ টি মডেল পোলিং স্টেশন, মহিলা ভোট কর্মী পরিচালিত ৬৭ টি পোলিং স্টেশন, দিব্যাঙ্গ ভোট কর্মী পরিচালিত ৩০ টি পোলিং স্টেশন ও যুব ভোট কর্মী পরিচালিত ৩০ টি পোলিং স্টেশন রয়েছে।

৮৫ বছরের অধিক বয়সী ভোটারদের জন্য পোস্টাল ব্যালট ইস্যু করা হয়েছিল ৪,৬৬৬ টি। তার মধ্যে ৪,৫১৫ জন ভোট দান করেছে। সাংবাদিকদের জন্য ১৮৮ টি পোস্টাল ব্যালট ইস্যু করা হয়েছিল। তার মধ্যে ১৬৫ জন ভোট দিয়েছে।

তিনি আরও জানান, ২৫ ও ২৬ এপ্রিল ড্রাই ডে হিসেবে ঘোষণা করা হয়েছে। এদিকে ২৬ এপ্রিল সরকারি ছুটি থাকবে পূর্ব ত্রিপুরার লোকসভা আসনে। 

ReplyForwardAdd reaction

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top