News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কালবৈশাখীর ঝড়ে লণ্ডভণ্ড সাবরুম মহকুমা, মুখ থুবড়ে পড়েছে বিদ্যুৎ পরিষেবা
Image

কালবৈশাখীর ঝড়ে লণ্ডভণ্ড সাবরুম মহকুমা, মুখ থুবড়ে পড়েছে বিদ্যুৎ পরিষেবা

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ৫ মে: কালবৈশাখীর দাপটে গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ মানুষ। ঝড়ো হাওয়া, শিলা বৃষ্টিতে বসতবাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে রাজ্যজুড়ে। সোনামুড়া ও সাবরুমে কালবৈশাখীর জেরে রবিবার ভোর রাতে ব্যাপক ক্ষয়ক্ষতি সংঘটিত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি ছড়াবে পড়ে আশঙ্কা করা হচ্ছে। এদিকে এই ঝড় বৃষ্টির ফলে গোটা সাব্রুম মহকুমায় বিদ্যুৎ পরিষেবা মুখ থুবড়ে পড়েছে।

বহু এলাকায় রবিবারে রাত পর্যন্ত বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়নি বলে খবর। এই তীব্র গরমে বিদ্যুৎ বিভ্রাটে সাধারণ জনগণের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। যদিও বিদ্যুৎ দপ্তরের কর্মীরা পরিস্থিতি সামাল দিতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।। তবে অতিরিক্ত দমকা হওয়ার কারণে বিভিন্ন জায়গায় বিদ্যুৎ পরিবাহী তারের ব্যাপক ক্ষতি হওয়ায় বিদ্যুৎ সারাইয়ে সময় লাগছে বলে জানিয়েছেন বিদ্যুৎ নিগমের কর্মীরা।

Releated Posts

দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান: বুধবার থেকে শুরু জেলা স্তরের প্রশিক্ষণ পর্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ আগস্ট: নির্ধারিত কর্মসূচি হাতে নিয়ে সাংগঠনিক কার্যক্রমে জোর দিচ্ছে প্রদেশ বিজেপি। দলের উদ্যোগে শুরু…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

মাতাবাড়িতে একাধিক সাংগঠনিক কর্মসূচিতে প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায়, ৬৭ ভোটারের বিজেপিতে যোগদান

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৪ আগস্ট: সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও জনসংযোগ সম্প্রসারণের লক্ষ্যে মঙ্গলবার দিনভর ৩২ মাতাবাড়ি বিধানসভা এলাকায় একাধিক কর্মসূচিতে অংশ…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগে যুবক আটক, চাঞ্চল্য

আগরতলা, ৪ আগস্ট: নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে একটি বেকারি কারখানায় প্রবেশ এবং ব্ল্যাকমেইলের চেষ্টার অভিযোগে এক যুবককে আটক…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

বকেয়া সুবিধা ও নিয়োগের দাবিতে সরব ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

আগরতলা, ৪ আগস্ট: কর্মচারীদের দীর্ঘদিনের বিভিন্ন দাবি-দাওয়া বাস্তবায়নের দাবিতে সরব হয়েছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স ফেডারেশন এবং ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 4, 2026
Scroll to Top