News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ফের নেশা মুক্তি কেন্দ্রে রোগীকে বেধড়ক মারধরের অভিযোগ
Image

ফের নেশা মুক্তি কেন্দ্রে রোগীকে বেধড়ক মারধরের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ মে: নেশামুক্তি কেন্দ্রে যুবককে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে। তাকে ৩০ জন মিলে নেশা মুক্তি কেন্দ্রে বেধড়ক মারধর করেছে বলে অভিযোগ জানিয়েছে যুবকের মা।  বর্তমানে ওই যুবক জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন। শয্যাশায়ী ছেলেকে নিয়ে বিপাকে পড়েছে মা। কিভাবে তার চিকিৎসা করাবেন তা নিয়ে হিমশিম খাচ্ছেন তিনি।

নতুন নগর এলাকায় গজিয়ে ওঠা একটি নেশা মুক্তি কেন্দ্রের বিরুদ্ধে এক যুবককে মারধোরের অভিযোগ উঠেছে। গুরুতর আহত যুবকের নাম প্রীতম শীল। জানা গেছে অতি সম্প্রতি এয়ারপোর্ট থানার অধীন নতুন নগর এলাকায় লাইফ কিউর ফাউন্ডেশন নামে একটি নেশা মুক্তি কেন্দ্র গড়ে উঠেছে। এই কেন্দ্রে ভর্তি ছিলেন প্রীতম শীল।   তাকে সেখানে বেধড়ক মারধর করেছে ৩০ জন মিলে। এমনটাই অভিযোগ জানিয়েছে প্রীতম। পরবর্তীতে ২২ এপ্রিল প্রীতমকে তার নিকট আত্মীয়ের বাড়িতে রেখে আসে ওই নেশা মুক্তি কেন্দ্রের আধিকারিকেরা। তারপরেই প্রীতমের মা লক্ষ্য করেন তার সারা শরীরে আঘাত রয়েছে। তখনো প্রীতমকে জিজ্ঞাসা করা হলে সে জানায়, প্রীতম কি গালিগালাজ করা হলে সে উল্টে নেশা মুক্তি কেন্দ্রের ছেলেদের জবাব দেওয়ায় তাকে প্রত্যেকে মিলে বেধড়ক মারধর করেছে। তাতে একপ্রকার বর্তমানে শয্যাশায়ী সে। জিডিপি হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি করেন। তবে তার চিকিৎসা করাতে হিমশিম খাচ্ছেন তার মা। ওই নেশার মুক্তি কেন্দ্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন তিনি।

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top