News Flash

Image

বাইক স্কুটির সংঘর্ষে আহত ১

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ৫ মে: গাড়ি ও স্কুটির সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন ১ ব্যক্তি। ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যায় বিশালগড় বাইপাস সংলগ্ন এলাকায়।

ঘটনার বিবরণে জানা যায় রবিবার সন্ধ্যায় বিশালগড় বাইপাস সড়কে একটি দ্রুতগামী গাড়ি সজোরে ধাক্কা দেয় একটি স্কুটিকে। এতে স্কুটির চালক বিশ্বজিৎ নট্য রাস্তার পাশে ছিটকে পড়ে যায়। এদিকে গাড়িটির সঙ্গে সঙ্গেই পালিয়ে যায়।  সঙ্গে সঙ্গে প্রত্যক্ষদর্শীরা বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের খবর দিলে তারা ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে।  ঘটনার একটি অভিযোগ হাতে নিয়ে তদন্ত শুরু করেছে বিশালগড় থানার পুলিশ। আহত স্কুটি চালকের আঘাত গুরুতর বলে জানা গেছে।

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top