News Flash

Image

শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে ১৪৪ ধারা জারি করিমগঞ্জে

করিমগঞ্জ (অসম), ২৪ এপ্রিল (হি.স.) : ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ফৌজদারি দণ্ডবিধির ১৪৪ ধারার অধীনে কিছু বিধিনিষেধ জারি করেছেন করিমগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট। ২৪ এপ্রিল বিকাল ৫–টা থেকে ২৬ এপ্রিল রাত ৮–টা পর্যন্ত সে সব বিধিনিষেধ বহাল থাকবে।

আদেশে বলা হয়েছে, কোনও দ্বিচক্রযান যেমন স্কুটার, মোটর সাইকেল ইত্যাদির পেছনে আরোহী নিয়ে চলাফেরা করা যাবে না। অবশ্য বৃদ্ধ ব্যক্তি, ১২ বছরের নীচে কোনও শিশু, মহিলা এবং আইন–শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ব্যক্তি, ম্যাজিস্ট্রেট, পুলিশ ও সেনার ক্ষেত্রে এই আদেশ প্রযোজ্য হবে না।

আদেশ অনুসারে হেলমেট ছাড়া আরোহীরা স্কুটার, মোটর সাইকেল ইত্যাদি চালাতে পারবেন না। কোনও ব্যক্তি বা গোষ্ঠী লাঠিসোঁটা বা ধারালো অস্ত্রশস্ত্র ইত্যাদি নিয়ে চলাফেরা করতে পারবে না।পটকা আতশবাজি, শব্দ উৎপন্নকারী বা রাসায়নিক বিক্রিয়া সৃষ্টিকারী কোনও পদার্থ ইত্যাদি নিয়ে কেউ চলাফেরা করতে পারবে না। খেলনা বন্দুক, খেলনা পিস্তল, খেলনা রিভলবার ইত্যাদি নিয়ে চলাফেরা করা যাবে না।

ভোটার তালিকায় নাম না থাকা কোনও ব্যক্তি, গোষ্ঠী, সংগঠন, সংস্হা, ক্লাব ভোটের দিন পায়ে হেঁটে বা দ্বি–চক্রযান, চার চক্র যান ইত্যাদি নিয়ে ভোট কেন্দ্রের আশপাশ বা চতুর্দিকে ঘোরাফেরা করতে পারবেন না। অনুমতিবিহীন লাউডস্পিকার ব্যবহার করা যাবে না। নিরাপত্তাবাহিনী ছাড়া প্রতিদ্বন্দ্বী প্রার্থী সহ পাঁচজনের অধিক ব্যক্তি বাড়ি বাড়ি প্রচারে যেতে পারবেন না। ১০০ মিটার দূরত্বের পরিবর্তে পাঁচটি গাড়ির কনভয়ের মধ্যে আধঘন্টার ব্যবধান থাকতে হবে। নিরাপত্তাবাহিনীর সদস্যদের ক্ষেত্রে এই আদেশ অবশ্য প্রযোজ্য নয়।

অনুমতি ছাড়া সরকারি বেসরকারি পোস্টার, ব্যানার ইত্যাদি লাগানো যাবে না বা দেওয়াল লিখন চলবে না।

Releated Posts

ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল

আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…

ByByNews Desk Jun 16, 2026

২২ জুন থেকে শুরু অম্বুবাচী মেলা, ২৬ জুন খুলবে কামাখ্যা মন্দিরের দ্বার

গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশ অম্বুবাচী মেলা উপলক্ষে জোরকদমে প্রস্তুতি চলছে কামাখ্যা মন্দির-এ।…

ByByNews Desk Jun 16, 2026

উত্তর-পূর্বে তফসিলি জনজাতির আয়কর ছাড়ের বিরুদ্ধে মামলা শুনতে নারাজ সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের তফসিলি জনজাতি (এসটি) সম্প্রদায়ের জন্য আয়কর ছাড়ের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের…

ByByNews Desk Jun 16, 2026

শিলংয়ে উত্তর-পূর্ব অবকাঠামো সম্মেলনের উদ্বোধন করলেন নীতিন গড়করি

শিলং, ১৫ জুন: কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গাডকারি সোমবার মেঘালয়ের শিলং-এ উত্তর-পূর্ব ভারত অবকাঠামো সম্মেলন…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top