News Flash

  • Home
  • প্রধান খবর
  • কালিয়াচকে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই পরিযায়ী শ্রমিকের বাড়ি
Image

কালিয়াচকে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই পরিযায়ী শ্রমিকের বাড়ি

কালিয়াচক, ২৪ এপ্রিল (হি.স.) : কালিয়াচক থানার উত্তর দারিয়াপুর নয়াবস্তি গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই এক পরিযায়ী শ্রমিকের বাড়ি। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে । ওই গ্রামের সামিউল শেখ নামের এক পরিযায়ী শ্রমিকের বাড়িতে আগুন লাগে। ঘটনার জেরে আসবাবপত্র থেকে শুরু করে অলংকার, নগদ টাকা সবই ভস্মীভূত হয়ে যায়। প্রাথমিক অনুমান, শট সার্কিট থেকে আগুন লাগতে পারে।

তারপরেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের ঘরগুলিতে। আগুনের প্রভাব এতটাই বেশি ছিল যে ঘর থেকে আসবাবপত্র, প্রয়োজনীয় নথিপত্র, খাদ্যসামগ্রী, নগদ টাকা, সোনা সব পুড়ে যায়। খবর দেওয়া হয় দমকল বিভাগকে। বেশ কিছুক্ষণ পরে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। সবকিছু হারিয়ে শ্রমিক পরিবারটি কার্যত খোলা আকাশের নীচে আশ্রয় নিয়েছে।

Releated Posts

টেলিগ্রাম বন্ধের আগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাওয়া উচিত, কেন্দ্রকে আক্রমণ খাড়গের

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): নিট পরীক্ষা এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার কেন্দ্রীয়…

ByByNews Desk Jun 16, 2026

জিটিএ-র কার্যকলাপে ব্যাপক দুর্নীতির তদন্ত হবে: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়াং পাহাড়ি এলাকার প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত স্বশাসিত সংস্থা গোরখাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)-র…

ByByNews Desk Jun 16, 2026

রাজৌরিতে এলওসি-র কাছে ল্যান্ডমাইন বিস্ফোরণ, জেসিও-সহ আহত ৪ সেনাকর্মী

জম্মু, ১৬ জুন (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় নিয়ন্ত্রণরেখা (এলওসি) সংলগ্ন এলাকায় মঙ্গলবার একটি দুর্ঘটনাজনিত ল্যান্ডমাইন বিস্ফোরণে…

ByByNews Desk Jun 16, 2026

শুধু অস্থায়ী সদস্যপদ বাড়ানোর প্রস্তাব খারিজ ভারতের, নিরাপত্তা পরিষদ সংস্কার তা হলে ‘ব্যর্থতার কাছাকাছি’ হবে: রাষ্ট্রসংঘে ভারত

রাষ্ট্রসংঘ, ১৬ জুন (আইএএনএস): রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ-এর সংস্কার নিয়ে চলমান আলোচনায় শুধুমাত্র অস্থায়ী সদস্যপদের সংখ্যা বাড়ানোর প্রস্তাবকে কার্যত…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top