News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নির্বাচনের প্রাক মুহূর্তেও বিজেপিতে যোগদান অব্যাহত
Image

নির্বাচনের প্রাক মুহূর্তেও বিজেপিতে যোগদান অব্যাহত

নিজস্ব প্রতিনিধি, ছামনু, ২৪ এপ্রিল: রাত পোহালেই পূর্ব ত্রিপুরা লোকসভার আসনের ভোটগ্রহণ পর্ব। তবে নির্বাচনের শেষ মুহূর্তেও দলবদলের পালা অব্যাহত। ছামনু বিধানসভায় আবার লালশিবিরে বিধায়ক শম্ভুলাল হানা দিলেন। ১৪ পরিবারের ৬৫ জন ভোটার গেরুয়া শিবিরে শামিল হয়।

জানা যায় পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি মনোনীত প্রার্থী কৃতি সিং দেববর্মার সমর্থনে ছামনু লালছড়ায় একটি  জনসভার আয়োজন করে বিজেপি ছামনু মন্ডল। প্রধান বক্তা হিসাবে উপস্থিত হয়েছিলেন রাজ্য বিজেপি প্রদেশ  সভাপতি রাজিব ভট্টাচার্য। বক্তব্য রাখতে গিয়ে বিজেপির জনকল্যাণমূলক প্রকল্প গুলি তুলে ধরার পাশাপাশি  বিরোধীদের তুলোধুনো করেন। 

তিনি বলেন সিপিএমের আমলে এলসিএম ডিসিএম পর্যায়ের নেতাদের উন্নতি হয়েছে। কিন্তু কৃষক শ্রমিকদের কোন উন্নয়ন হয়নি। বর্তমান বিজেপি সরকার গরীব মানুষের স্বার্থে কাজ করে। তাই প্রতি ঘরে পাঁচ কেজি চাল দেওয়ার ব্যবস্থা করেছে বিজেপি। একমাত্র নরেন্দ্র মোদির  সরকারি জাতিদের প্রকৃত উন্নয়নের জন্য কাজ করে। তাই বিজেপি মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আবেদন রাখেন।

এই জনসভায় লালছড়া এডিসি ভিলেজের  ১৬ পরিবারের ৬৫ জন ভোটার সিপিএম ছেড়ে পদ্ম শিবিরে যোগ দেয়। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বিজেপিতে বরন করেন বিজেপি প্রদেশ সভাপতি ও স্হানীয় বিধায়ক শম্ভুলাল চাকমা।

Releated Posts

গাড়ির ধাক্কায় গুরুতর আহত মহিলা, চোখের চিকিৎসার জন্য পরিবারের সাহায্যের আবেদন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: গত ৩১ আগস্ট আগরতলা শহরের আখাউড়া রোড এলাকায় পুলিশ সুপারের গাড়ির ধাক্কায় আহত আয়েশা খাতুন।…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

কমলপুরে বাড়ির তালা ভেঙে দুঃসাহসিক চুরি, নগদ টাকা ও চার ভরি সোনা লুট

কমলপুর, ১৫ সেপ্টেম্বর: কমলপুর শহরের বাইপাস সড়ক সংলগ্ন এলাকায় একটি বাড়িতে তালা ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByReshmi Debnath Sep 15, 2026

সংগঠন শক্তিশালী করতে মহিলা মোর্চার নবনিযুক্ত পদাধিকারীদের নিয়ে বৈঠক

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ বিজেপি মহিলা মোর্চার নবনিযুক্ত পদাধিকারীদের নিয়ে সাংগঠনিক পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়েছে। আজ আয়োজিত…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

বেহাল রাস্তা ও পানীয় জলের সংকটে নাজেহাল গাবর্দীবাসী

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: দীর্ঘদিন ধরে বেহাল সড়ক ও পানীয় জলের সমস্যায় ভুগছেন জম্পুইজলা আর ডি ব্লকের অন্তর্গত গাবর্দী…

ByByTaniya Chakraborty Sep 15, 2026
Scroll to Top