News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • অসমে মুসলিম বিবাহ আইন বাতিলের সিদ্ধান্ত, রাজ্যের কাছে হলফনামা চেয়েছে গৌহাটি হাইকোর্ট
Image

অসমে মুসলিম বিবাহ আইন বাতিলের সিদ্ধান্ত, রাজ্যের কাছে হলফনামা চেয়েছে গৌহাটি হাইকোর্ট

গুয়াহাটি, ২৪ এপ্রিল (হি.স.) : অসমে মুসলিম বিবাহ আইন-১৯৩৫ বাতিল সংক্রান্ত বিষয়ে রাজ্য সরকারের কাছে হলফনামা চেয়েছে গৌহাটি হাইকোর্ট।

গৌহাটি হাইকোর্ট অসম সরকারকে একটি নোটিশ জারি করে মুসলিম বিবাহ এবং বিবাহবিচ্ছেদ আইনকে বাতিল করার কারণ ব্যাখ্যা করতে বলেছে। মুসলিম বিবাহ এবং বিবাহবিচ্ছেদ আইনে কেন আপত্তি, সে ব্যাপারে আগামী ২২ জুনের মধ্যে সরকারকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে গুয়াহাটি উচ্চ আদালত।

এখানে উল্লেখ করা যেতে পারে, চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ১৯৩৫ সালের ‘আসাম মুসলিম ম্যারেজ অ্যান্ড ডিভোর্স রেজিস্ট্রেশন অ্যাক্ট’ (অসম মুসলিম বিবাহ এবং বিবাহবিচ্ছেদ নিবন্ধন আইন) বাতিল করতে অসম মন্ত্রিসভা এক সিদ্ধান্ত নিয়েছিল। এ খবর প্রকাশ হওয়ার পর গোটা রাজ্যে মুসলিম সমাজ থেকে শুরু করে কংগ্রেস, এআইইউডিএফ সহ বিরোধী রাজনৈতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

পরবৰ্তীতে একাংশ কাজি গুয়াহাটি উচ্চ আদালতে অসম সরকারের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে একটি রিট পিটিশন দাখিল করেছিলেন। সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে আবেদনকারী কাজিদের কৌঁসুলি জানান, ‘আমরা একটি অন্তর্বর্তীকালীন আদেশের জন্য অনুরোধ করেছিলাম। কিন্তু চলমান নির্বাচনের পরিপ্রেক্ষিতে আদৰ্শ আচরণবিধির দরুন আদালত এই সময় কোনও আদেশ দিতে অক্ষম। তাই ২২ জুন পর্যন্ত বিলম্বিত করা হয়েছে।’

Releated Posts

স্মার্ট হচ্ছে এএসটিসি বাস: রিয়েল-টাইম ট্র্যাকিং ও এসওএস ব্যবস্থায় বাড়বে যাত্রী নিরাপত্তা

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের গণপরিবহণ ব্যবস্থায় বড়সড় প্রযুক্তিগত পরিবর্তন আনতে চলেছে রাজ্য সরকার। যাত্রী নিরাপত্তা, পরিষেবার দক্ষতা…

ByByNews Desk Sep 15, 2026

সিকিমের গ্যালশিংয়ে ভারী বৃষ্টিতে ভূমিধস, ১২৮ জনকে সরানো হল

গ্যাংটক, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারী বৃষ্টির জেরে সিকিমের গ্যালশিং জেলায় ভূমিধসের প্রবণতা বেড়েছে। বিশেষ করে সিংলিটাম ও রিম্বি…

ByByNews Desk Sep 15, 2026

অসমে গবাদি পশু পাচার রুখে ৮২টি পশু উদ্ধার, বাজেয়াপ্ত দুই গাড়ি

গুয়াহাটি, ১৪ সেপ্টেম্বর (আইএনএস): গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অসমের বঙ্গাইগাঁও জেলার অভয়াপুরী এলাকায় বেআইনি ভাবে…

ByByNews Desk Sep 14, 2026

মণিপুর ও মিজোরামে ৫ মাদক কারবারি গ্রেফতার, ৫ কোটি টাকার বেশি হেরোইন উদ্ধার

ইম্ফল/আইজল, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুর ও মিজোরামে পৃথক অভিযানে নিরাপত্তা বাহিনী ৫ কোটি ৮ লাখ টাকারও বেশি মূল্যের…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top