News Flash

Image

ডিফু আসনের ভোটকর্মীদের নিৰ্দিষ্ট ভোট কেন্দ্রের উদ্দেশ্যে যাত্রা

হাফলং (অসম), ২৪ এপ্রিল (হি.স.) : ২৬ এপ্রিল দ্বিতীয় দফায় ৬ নম্বর ডিফু সংসদীয় আসনে ভোট। দ্বিতীয় দফার নির্বাচনের জন্য বুধবার ডিফু লোকসভা আসনের ২০১টি ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রথম পর্যায়ের ভোটকর্মীরা নিজেদের গন্তব্যর উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।

কার্বি আংলং ও পশ্চিম কার্বি আংলঙের ১১৫টি ভোটকেন্দ্র এবং ডিমা হাসাও জেলার মোট ২৫৪টি ভোট কেন্দ্রের মধ্যে মোট ৮৬টি ভোটকেন্দ্রের ভোটকর্মীরা প্রথম পর্যায়ে আজ বুধবার নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।

পশ্চিম কার্বি আংলং, কার্বি আংলং এবং ডিমা হাসাও জেলাকে নিয়ে গঠিত ৬ নম্বর ডিফু লোকসভা আসনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১,২১৭। ডিফু আসনে মোট ভোটারের সংখ্যা ৮ লক্ষ ৯৩ হাজার ৫৪। এর মধ্যে পুরুষ ভোটার ৪ লক্ষ ৪৭ হাজার ৬৮৬ জন এবং মহিলা ভোটারের সংখ্যা ৪ লক্ষ ৪৫ হাজার ৩৫৩। কার্বি আংলঙে মোট ভোটারের সংখ্যা ৫ লক্ষ ১২ হাজার ৩২৪। এর মধ্যে পুরুষ ভোটার ২ লক্ষ ৫৪ হাজার ৪৭৯ জন, মহিলা ভোটারের সংখ্যা ২ লক্ষ ৫৭ হাজার ৮২৭। মোট ভোটগ্রহণ কেন্দ্র ৬৫১টি। পশ্চিম কার্বি আংলংয়ে মোট ভোটারের সংখ্যা ২ লক্ষ ২৫ হাজার ২০৬। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১ লক্ষ ১৩ হাজার ২৭৮ এবং মহিলা ভোটার ১ লক্ষ ১১ হাজার ৯২৭ জন। মোট ভোটকেন্দ্র ৩১২টি।

ডিমা হাসাও জেলায় মোট ভোটারের সংখ্যা ১ লক্ষ ৫৫ হাজার ২৫৯। এর মধ্যে পুরুষ ভোটার ৭৭,৩২৭ জন এবং মহিলা ভোটারের সংখ্যা ৭৭,৯৩২। মোট ভোটগ্রহণ কেন্দ্র ২৫৪টি।

বৃহস্পতিবার দ্বিতীয় পর্যায়ে ডিফু লোকসভা আসনের বাকি ১,০১৬টি ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ভোটকর্মীরা নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে রওয়ানা হবেন।

এদিকে দ্বিতীয় দফার নির্বাচনের জন্য কার্বি আংলং, পশ্চিম কার্বি আংলং এবং ডিমা হাসাও জেলায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত করতে জেলা প্রশাসন নিরাপত্তা ব্যবস্থা কঠোর করেছে। ভোট কেন্দ্রগুলিতে আসাম পুলিশ কমান্ডো এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।

২৬ এপ্রিল ডিফু লোকসভা আসনের জন্য মোট পাঁচ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। এর মধ্যে রয়েছেন বিজেপি প্রার্থী অমরসিং তিসু, কংগ্রেসের জয়রাম ইংলেং, এএসডিসির জৎসন বে, এপিএইচএলসির জনইংতি কাথার, গণ সুরক্ষা পার্টির জন বার্নাড সংমাই।

এদিকে দ্বিতীয় দফার নির্বাচনের সরব প্রচার আজ বুধবার বিকাল চারটায় শেষ হয়েছে। আগামী ২৬ এপ্রিল সকাল ৭-টা থেকে বিকাল ৫-টা পর্যন্ত ভোট গ্রহণ হবে।

Releated Posts

স্মার্ট হচ্ছে এএসটিসি বাস: রিয়েল-টাইম ট্র্যাকিং ও এসওএস ব্যবস্থায় বাড়বে যাত্রী নিরাপত্তা

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের গণপরিবহণ ব্যবস্থায় বড়সড় প্রযুক্তিগত পরিবর্তন আনতে চলেছে রাজ্য সরকার। যাত্রী নিরাপত্তা, পরিষেবার দক্ষতা…

ByByNews Desk Sep 15, 2026

সিকিমের গ্যালশিংয়ে ভারী বৃষ্টিতে ভূমিধস, ১২৮ জনকে সরানো হল

গ্যাংটক, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারী বৃষ্টির জেরে সিকিমের গ্যালশিং জেলায় ভূমিধসের প্রবণতা বেড়েছে। বিশেষ করে সিংলিটাম ও রিম্বি…

ByByNews Desk Sep 15, 2026

অসমে গবাদি পশু পাচার রুখে ৮২টি পশু উদ্ধার, বাজেয়াপ্ত দুই গাড়ি

গুয়াহাটি, ১৪ সেপ্টেম্বর (আইএনএস): গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অসমের বঙ্গাইগাঁও জেলার অভয়াপুরী এলাকায় বেআইনি ভাবে…

ByByNews Desk Sep 14, 2026

মণিপুর ও মিজোরামে ৫ মাদক কারবারি গ্রেফতার, ৫ কোটি টাকার বেশি হেরোইন উদ্ধার

ইম্ফল/আইজল, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুর ও মিজোরামে পৃথক অভিযানে নিরাপত্তা বাহিনী ৫ কোটি ৮ লাখ টাকারও বেশি মূল্যের…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top