News Flash

Image

আজ থেকে পর্ষদের উত্তরপত্র মূল্যায়ন শুরু

আগরতলা, ২৪ এপ্রিল : আজ থেকে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এবছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন শুরু হয়েছে। আগামী জুনের প্রথম সপ্তাহের মধ্যে ফলাফল ঘোষণা পরিকল্পনা রয়েছে মধ্যশিক্ষা পর্ষদের।আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানিয়েছেন পর্ষদের সভাপতি ড. ধনঞ্জয় গণচৌধুরী ।

এদিন তিনি বলেন, আজ থেকে শুরু হয়েছে ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন। আগরতলা শহরের দুটি স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার এবং চারটি স্কুলে মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি।

সাথে তিনি যোগ করেন, এবছর ২,৪৩৮জন শিক্ষক-শিক্ষিকা উত্তরপত্র মূল্যায়নে নিযুক্ত থাকবেন।মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের চারটি কেন্দ্র হল কামিনী কুমার উচ্চমাধ্যমিক বিদ্যালয়, বোধজং বালিকা বিদ্যালয়, বিজয় কুমার বালিকা বিদ্যালয় এবং বাণী বিদ্যাপীঠ।এদিকে উচ্চমাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন হবে দুটি কেন্দ্র হল নেতাজি সুভাষ বিদ্যানিকেতন এবং বড়দোয়ালী উচ্চমাধ্যমিক বিদ্যালয় ।আগামী জুনের প্রথম সপ্তাহের মধ্যে ফলাফল ঘোষণা পরিকল্পনা রয়েছে মধ্যশিক্ষা পর্ষদের, জানান তিনি

Releated Posts

মধুপুর বাজারে আগুনে পুড়ে ছাই মিষ্টির দোকান, প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতির দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: সিপাহীজলা জেলার মধুপুর পূর্ব বাজারে অগ্নিকাণ্ডে একটি মিষ্টির দোকান সম্পূর্ণ পুড়ে যাওয়ার ঘটনায়…

ByByReshmi Debnath Jul 31, 2026

গোমতী জেলা হাসপাতাল পরিদর্শনে বিধায়ক-জেলাশাসক, স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে জোর

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৩১ জুলাই: গোমতী জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং পরিকাঠামোগত উন্নয়নকে আরও শক্তিশালী করার লক্ষ্যে…

ByByReshmi Debnath Jul 31, 2026

১০ আগস্টের জেলভরো আন্দোলনের সমর্থনে ডুকলিতে সিপিআই(এম)-এর বিক্ষোভ মিছিল, কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে সরব নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: আগামী ১০ আগস্ট ঘোষিত জেলভরো আন্দোলন সফল করার লক্ষ্যে শুক্রবার সিপিআই(এম)-এর ডুকলি মহকুমা কমিটির…

ByByReshmi Debnath Jul 31, 2026

উচ্চ আদালতের শুনানির পর এয়ারপোর্ট থানার মহিলা এসআই যমুনা রায় বরখাস্ত, মামলার পরবর্তী শুনানি ৬ আগস্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: অভিযোগকারিণীকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেওয়ার অভিযোগে এয়ারপোর্ট থানার মহিলা সাব-ইন্সপেক্টর (এসআই) যমুনা রায়কে…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top