News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভারতে ঐক্য ও উন্নয়ন নিশ্চিত করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ বিজেপি : অমিত শাহ
Image

ভারতে ঐক্য ও উন্নয়ন নিশ্চিত করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ বিজেপি : অমিত শাহ

আলাপ্পুঝা, ২৪ এপ্রিল (হি.স.) : ভারতে ঐক্য ও উন্নয়ন নিশ্চিত করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ বিজেপি। কেরলের আলাপ্পুঝা থেকে বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ। বুধবার কেরলের আলাপ্পুঝায় এক নির্বাচনী জনসভায় অমিত শাহ বলেছেন, “আপনাদের অবশ্যই বিভাজনকারী শক্তি, দুর্নীতিগ্রস্ত কংগ্রেস পার্টি এবং কমিউনিস্টদের সম্পর্কে সচেতন থাকতে হবে। বিজেপি বেছে নিন, শান্তি ও স্থিতিশীলতা বেছে নিন।”

অমিত শাহ আরও বলেছেন, “কংগ্রেসের ওপর এসডিপিআই-এর সমর্থন রয়েছে। উল্লেখযোগ্যভাবে, ওয়েলফেয়ার পার্টি, যারা ভারতকে ইসলামিক স্টেট বানাতে চায়, তাঁরাও কংগ্রেসকে সমর্থন করছে। এখন আপনাদের সঠিক পছন্দের সঙ্গে যেতে হবে।” অমিত শাহ আরও বলেছেন, “কংগ্রেস ও কমিউনিস্টরা কেরলে সন্ত্রাসীদের আশ্রয় দিয়েছে। সংখ্যালঘুদের ভোট-ব্যাঙ্ক সুরক্ষিত করার স্বার্থপর এজেন্ডা তাঁদের পিএফআইকে সমর্থন করে।”

Releated Posts

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন স্টার্টআপের ঢেউ উঠছে: রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সহ বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতিকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Sep 15, 2026

‘আপ সরকার মানুষের কথা ভাবে না’, পাঞ্জাবের অর্থমন্ত্রীর পদত্যাগের দাবিতে সচিন পাইলটের নেতৃত্বে বিক্ষোভ

চণ্ডীগড়, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের শাসক আম আদমি পার্টি (আপ) সরকার মানুষের সমস্যার প্রতি উদাসীন বলে অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 15, 2026

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে ‘ভাইপো গ্যাং’ জড়িত: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রাক্তন ব্যক্তিগত সহকারী প্রয়াত চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডের পিছনে ‘ভাইপো গ্যাং’ জড়িত ছিল বলে মঙ্গলবার…

ByByNews Desk Sep 15, 2026

বিধানসভা ভোটের আগে পাঞ্জাবে এসএফজে-এর প্রচার অভিযান বাড়ানোর অভিযোগ, পোস্টার লাগাতে ১০ হাজার টাকা পর্যন্ত

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী বছর পাঞ্জাবে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নিষিদ্ধ সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে) রাজ্যজুড়ে…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top