News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নেশা কারবারির বাড়িতে হামলা এলাকাবাসীর, পুলিশের হাতে আটক নেশাকারবারি
Image

নেশা কারবারির বাড়িতে হামলা এলাকাবাসীর, পুলিশের হাতে আটক নেশাকারবারি

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২২ এপ্রিল: নেশা কারবারীর বাড়িতে এলাকাবাসীর আক্রমণের ঘটনায় গোটা এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ভেঙে চুরমার করে দেওয়া হয় বাড়িঘর সহ গাড়ি। ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন নেশা কারবারীরা। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে বিশালগড় মধ্য লক্ষীবিল মুড়াবাড়ি এলাকায়।

ঘটনার বিবরণ জানা যায়, বিশালগড় মধ্য লক্ষীবিল মুড়াবাড়ি এলাকায় নেশা কারবারি জসীম উদ্দীনের বাড়িতে আক্রমণ চালায় এলাকাবাসীরা। ভেঙে চুরমার করে দেয় বাড়িঘর সহ গাড়ি, বাইক এবং ঘরে থাকা সমস্ত আসবাবপত্র। জানা যায় জসিম উদ্দিন দীর্ঘদিন যাবৎ এলাকায় বিভিন্ন নেশা জাতীয় সামগ্রী বিক্রি করে এলাকার যুবকদের নেশা আসক্ত করে তুলছে। এলাকাবাসী তাকে বিভিন্নভাবে এলাকায় নেশা জাতীয় সামগ্রী বিক্রি করতে বারণ করেছেন। কিন্তু এলাকাবাসীর কথায় কর্ণপাত করেনি নেশা কারবারি জসীমউদ্দীন। বাধ্য হয়ে রবিবার রাতে এলাকাবাসী তার বাড়িতে চড়াও হয়ে বেধড়ক মারধোর চালায় নেশাকারবারী জসীমউদ্দীনের বাবার উপর। ঘটনার খবর পেয়ে ছুটে যায় বিশালগড় থানার পুলিশ। নেশাকারবারী জসিম উদ্দিনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top