News Flash

  • Home
  • খেলা
  • মামনের নটআউট ৭২, প্রিয়ার ৫ উইকেট ব্লাডমাউথকে হারিয়ে এগিয়ে চলো ফাইনালে
Image

মামনের নটআউট ৭২, প্রিয়ার ৫ উইকেট ব্লাডমাউথকে হারিয়ে এগিয়ে চলো ফাইনালে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। এগিয়ে চলো সংঘ ফাইনালে। তাও টি-টোয়েন্টি আসরে চ্যাম্পিয়ন দল ব্লাড মাউথ ক্লাব কে হারিয়ে। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত সিনিয়র মহিলাদের আমন্ত্রণ মূলক টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের পর এবার আয়োজিত ৫০ ওভারের টুর্নামেন্ট একেবারে অন্তিম পর্যায়ে। প্রথম সেমিফাইনালে এগিয়ে চলো সংঘ, চার উইকেটে ব্লাড মাউথকে পরাজিত করে ফাইনালে খেলার ছাড়পত্র পেয়েছে। ‌ ঠিক এক মাস আগে এই ব্লাড মাউথ ক্লাব দলই টি-টোয়েন্টি ক্রিকেটের সেমিফাইনালে জিতে ফাইনালে প্রবেশ করেছিল। তালতলা স্কুল গ্রাউন্ডে সকাল ন’টায়, রবিবার ম্যাচ শুরুতে টস জিতে ব্লাড মাউথ ক্লাব প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। ৪৩.৪ ওভার খেলে ১৬০ রানে ইনিংস শেষ করে। দলের পক্ষে অধিনায়ক রিজু সাহা এবং ওপেনার দেবাদ্রিতা দেব দুজনেই ২৯ করে রান সংগ্রহ করে।‌ এছাড়া, পায়েল নমঃ-র অপরাজিত ২৩ রান, অনামিকা দাসের ২১ রান উল্লেখ করার মতো। এগিয়ে চলো সংঘের প্রিয়া সূত্রধর ৩১ রানে ৫ টি উইকেট তুলে নিয়ে ব্লাড মাউথের ভিত নড়বড়ে করে তোলার পাশাপাশি প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাবও পায়। এছাড়া, সুরভী রায়, মামন রবিদাস ও অস্মিতা রায় একটি করে উইকেট পেয়েছে। পাল্টা ব্যাট করতে নেমে এগিয়ে চলো সংঘ অত্যন্ত দৃঢ়তার সঙ্গে টিকে থেকে রান সংগ্রহে মনযোগী হলে ৪৩.৫ ওভার খেলে ছয় উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়।‌ দলীয় ১৬ রানের মধ্যে পরপর দুই উইকেট এবং ৫৮ রানের মধ্যে আরও তিন উইকেট হারিয়ে এগিয়ে চলো সংঘ একপ্রকার প্রমাদ গুণতে শুরু করলে ব্যাট হাতে কান্ডারীর ভূমিকায় এগিয়ে আসে সেই বোলিংয়ে দাপট দেখানো বোলার প্রিয়া সূত্রধর। ‌পরবর্তী সময়ে মামন রবিদাসের অনবদ্য ব্যাটিং এবং ৮১ বল খেলে আটটি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে অপরাজিত ভূমিকায় ৭২ রান সংগ্রহ করার পাশাপাশি দলকে জয় এনে দেয়। ‌ বলে ব্যাটে দুর্দান্ত পারফরমেন্সের সৌজন্যে প্রিয়া সূত্রধর পেয়েছে প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাব। ব্লাড মাউথের পায়েল নমঃ দুটি এবং অম্বেষা দাস, অন্তরা দাস ও প্রিয়া ত্রিপুরা একটি করে উইকেট পেয়েছে।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top