News Flash

  • Home
  • দিনের খবর
  • কংগ্রেস সর্বদাই দরিদ্র, দলিত ও কৃষকদের উন্নয়নের সামনে প্রাচীর হয়ে দাঁড়িয়েছে : প্রধানমন্ত্রী
Image

কংগ্রেস সর্বদাই দরিদ্র, দলিত ও কৃষকদের উন্নয়নের সামনে প্রাচীর হয়ে দাঁড়িয়েছে : প্রধানমন্ত্রী

নান্দেদ, ২০ এপ্রিল (হি.স.): কংগ্রেসের তীব্র সমালোচনা করলেন প্রধানমন্ত্রী তথা বিজেপি নেতা নরেন্দ্র মোদী। শনিবার মহারাষ্ট্রের নান্দেদে এক নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “কংগ্রেস সর্বদাই দরিদ্র, দলিত, বঞ্চিত, শ্রমিক ও কৃষকদের উন্নয়নের সামনে প্রাচীর হয়ে দাঁড়িয়েছে। এখন এনডিএ সরকার দরিদ্রদের জন্য কোনও কাজ করলে কংগ্রেস তা নিয়ে মজা করে।”

প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “কংগ্রেস কয়েক দশক ধরে মহারাষ্ট্র এবং বিশেষ করে বিদর্ভ ও মারাঠওয়াড়ার উন্নয়নকে বাধাগ্রস্ত করতে কাজ করেছে। কংগ্রেসের মনোভাবের কারণেই এখানকার কৃষকরা দরিদ্র হয়ে গেলেন, শিল্প-কারখানার সম্ভাবনা হারিয়ে যেতে লাগল, লক্ষ লক্ষ যুবককে অন্যত্র চলে যেতে হল।” প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেছেন, “আমাদের সরকারই দেশভাগের পীড়িতদের জন্য সিএএ এনেছে। সিএএ না থাকলে আমাদের শিখ ভাই ও বোনদের কী হতো? তাঁদের অপরাধই বা কি? কিন্তু কংগ্রেস এরও বিরোধিতা করছে। মনে হচ্ছে কংগ্রেস এখনও শিখদের কাছ থেকে ১৯৮৪ সালের প্রতিশোধ নিচ্ছে।”

প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “আমরা যা প্রতিশ্রুতি দিই, তা প্রদানও করি। মোদীর গ্যারান্টি মানে গ্যারান্টি পূরণের নিশ্চয়তা। মোদী কাশ্মীর থেকে ৩৭০ অনুচ্ছেদ বাতিলের নিশ্চয়তা দিয়েছিল এবং তা হয়েছে। মোদী ‘তিন তালাক’ বন্ধ করার গ্যারান্টি দিয়েছিল, এবং তাও হয়েছে। মোদী ভারতের অর্থনীতিকে শক্তিশালী ও মজবুত করার নিশ্চয়তা দিয়েছিল, এবং তাও হচ্ছে। এখন মোদী গ্যারান্টি দিচ্ছে, ভারত শীঘ্রই বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে…এবং তা হবেই।”

Releated Posts

যোধপুর এইমস-এ রেসিডেন্ট চিকিৎসকের মৃত্যু ঘিরে বিক্ষোভ, ব্যাহত ওপিডি পরিষেবা; তদন্ত কমিটি গঠন

জয়পুর, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): যোধপুরের এইমস-এ ২৯ বছর বয়সি রেসিডেন্ট চিকিৎসক ডা. রামনারেশ যাদবের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা…

ByByNews Desk Sep 24, 2026

১.৭৫ কোটি প্রতারণা: ‘নটবরলাল’-কায়দায় সম্পত্তি প্রতারক ৬৭ বছরের বৃদ্ধ গ্রেফতার

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): জাল সম্পত্তির নথি ব্যবহার করে এক প্রবীণ নাগরিকের কাছ থেকে প্রায় ১ কোটি ৭৫…

ByByNews Desk Sep 24, 2026

গ্রেটার নয়ডায় বাসে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু, শোকপ্রকাশ রাষ্ট্রপতি মুর্মু ও উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণনের

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় যমুনা এক্সপ্রেসওয়েতে ডাবল-ডেকার বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুর ঘটনায় গভীর…

ByByNews Desk Sep 24, 2026

‘কোনও প্রমাণ নেই’: নির্বাচন কমিশনারদের আপত্তির রিপোর্ট নিয়ে প্রশ্ন দিলীপ ঘোষের

নিউ টাউন, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): গত ১০ মাসে নির্বাচন কমিশনের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে দুই নির্বাচন কমিশনার লিখিতভাবে আপত্তি…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top