News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নিরীহ যুবককে মারধোর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ
Image

নিরীহ যুবককে মারধোর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ৩ মে: এক এসপিও জওয়ান এক নিরীহ যুবককে বেধরকভাবে মারপিট করে এবং নগদ অর্থ ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে। চিনিবাগান এলাকার বাসিন্দা বিকাশ দেবনাথ পেশায় একজন এসপিও জওয়ান।

অভিযোগ , বৃহস্পতিবার রাত্রিবেলা বিকাশ দেবনাথ তার বাড়ির সামনে রাখু কর নামে এক যুবককে আটক করে বেধড়কভাবে মারপিট চালায়। যার ফলে গুরুতরভাবে আহত হয় ওই যুবক।  পাশাপাশি তার পকেট থেকে নগদ আট হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ। উক্ত বিষয় নিয়ে রাখু কর শুক্রবার দুপুর বেলা কৈলাসহর থানায় এসপিও জওয়ান বিকাশ দেবনাথের বিরুদ্ধে একটি লিখিত  অভিযোগ দায়ের করে।

রাখু কর সংবাদমাধ্যমের সম্মুখীন হয়ে জানায় বিকাশ দেবনাথের কাছ থেকে সে কুড়ি টাকা ধার নিয়েছিল বিগত কিছুদিন পূর্বে। গতকাল রাত্রিবেলা চিনিবাগান এলাকায় সেই এসপিও জওয়ান বিকাশ দেবনাথ তাকে আটক করে তার পাওনা টাকা চায় ।তখন সে বলে আমার কাছে বর্তমানে খুচরো নেই ।তাই তোমাকে টাকা দিতে এখন পারব না। অভিযোগ এরপরই নাকি বিকাশ দেবনাথ তাকে লাঠি দিয়ে বেধরকভাবে মারপিট চালায়। যার ফলে সে গুরতরভাবে আহত। তাই সে আজ ন্যায় বিচারের দাবিতে কৈলাশহর থানায় বিকাশ দেবনাথের বিরুদ্ধে একটি লিখিত  অভিযোগ দায়ের করে।

Releated Posts

জল জীবন মিশনের পাম্পের জলে ডুবছে কৃষিজমি, ক্ষোভে ফুঁসছে দক্ষিণ মানিকভান্ডারবাসী

কমলপুর, ১৭ জুন: কমলপুর মহকুমার অন্তর্গত দক্ষিণ মানিকভান্ডার এলাকার বিস্তীর্ণ কৃষিজমি দীর্ঘদিন ধরে জলাবদ্ধ অবস্থায় পড়ে থাকায় চরম…

ByByReshmi Debnath Jun 17, 2026

দক্ষিণ ত্রিপুরায় মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য, ধ্বংস ৩০ হাজার গাঁজার চারা

আগরতলা, ১৭ জুন: মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে দক্ষিণ ত্রিপুরা জেলা পুলিশ। বুধবার পি.আর. বাড়ি থানার পুলিশ,…

ByByReshmi Debnath Jun 17, 2026

ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ-২০২৬: মুখ্যসচিবের সভাপতিত্বে সচিবালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আগরতলা, ১৭ জুন: আগামী ৯ ও ১০ জুলাই রাজ্যে ‘ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ-২০২৬’ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আজ…

ByByReshmi Debnath Jun 17, 2026

অতিসত্বর ফল প্রকাশের দাবিতে বিক্ষোভ ফায়ার সার্ভিসে চাকুরী প্রত্যাশিতদের

আগরতলা, ১৭ জুন: ফায়ার কর্মী ও ড্রাইভার নিয়োগের দাবিতে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন চাকুরী…

ByByTaniya Chakraborty Jun 17, 2026
Scroll to Top