News Flash

  • Home
  • দিনের খবর
  • শুধুমাত্র প্রধানমন্ত্রী মোদীই ভারতকে সুরক্ষিত রাখতে পারেন : অমিত শাহ
Image

শুধুমাত্র প্রধানমন্ত্রী মোদীই ভারতকে সুরক্ষিত রাখতে পারেন : অমিত শাহ

হুক্কেরি, ৩ মে (হি.স.) : শুধুমাত্র প্রধানমন্ত্রী মোদীই ভারতকে সুরক্ষিত রাখতে পারেন। কর্ণাটকের হুক্কেরির নির্বাচনী জনসভা থেকে সমস্ত দেশবাসীর উদ্দেশ্যে বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ।

অমিত শাহ এদিন বলেছেন, “মাত্র ১০ বছরেই প্রধানমন্ত্রী মোদী দেশকে বিশ্বের একাদশতম বৃহত্তম অর্থনীতি থেকে পঞ্চম বৃহত্তম অর্থনীতিতে নিয়ে গেছেন। আমি এখানে আপনাদের মোদীর গ্যারান্টি সম্পর্কে বলতে এসেছি। আমরা আবারও সরকার গঠন করলে ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত করব।

অমিত শাহ আরও বলেছেন, “রাহুল বাবা এন্ড কোম্পানি দেশকে নিরাপদ রাখতে পারে না। একমাত্র প্রধানমন্ত্রী মোদীই পারেন ভারতকে নিরাপদ রাখতে। মনমোহন-সোনিয়া শাসনকালে সারা দেশে নিয়মিত বোমা হামলা হতো। তারা কিছুই করেনি, শুধুমাত্র নিজেদের ভোটব্যাংককে খুশি রাখতে। উরি এবং পুলওয়ামায় যখন হামলা হয়েছিল তখন পরিস্থিতি ভিন্ন ছিল। ১০ দিনের মধ্যে, পাকিস্তানকে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে সার্জিক্যাল স্ট্রাইক এবং বিমান হামলার মাধ্যমে উপযুক্ত জবাব দেওয়া হয়েছিল।”

Releated Posts

ভরাডুবির পর ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি, জেলা ভিত্তিক পরামর্শ কর্মসূচির পথে এআইএডিএমকে

চেন্নাই, ১৩ জুন (আইএএনএস): ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে গত পাঁচ দশকেরও বেশি সময়ের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে খারাপ…

ByByNews Desk Jun 13, 2026

ডিজিটাল ও শিক্ষা সংস্কারের আওতায় ১.৪৯ লক্ষের বেশি স্কুল, জানাল কেন্দ্র

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): দেশের শিক্ষা ব্যবস্থায় ডিজিটাল রূপান্তরকে আরও এগিয়ে নিয়ে যেতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি)…

ByByNews Desk Jun 13, 2026

মোদির সফর ঘিরে উচ্ছ্বসিত ফ্রান্সের ভারতীয় প্রবাসীরা, ‘নিজেদের ভাগ্যবান মনে করছি’

নিস (ফ্রান্স), ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র ফ্রান্স সফরকে ঘিরে উচ্ছ্বাস ছড়িয়েছে সেখানে বসবাসকারী ভারতীয় প্রবাসীদের মধ্যে।…

ByByNews Desk Jun 13, 2026

মোদিকে অপমান মানে ১৪০ কোটি ভারতীয়কে অপমান: সঞ্জয় রাউতের মন্তব্যে পাল্টা বিজেপি

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-কে নিয়ে সঞ্জয় রাউত-এর মন্তব্যের তীব্র সমালোচনা করে শনিবার পাল্টা আক্রমণ শানাল…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top