News Flash

  • Home
  • বিদেশ
  • পাকিস্তানে গভীর খাদে পড়ল বাস, মর্মান্তিক মৃত্যু কমপক্ষে ২০ জনের
Image

পাকিস্তানে গভীর খাদে পড়ল বাস, মর্মান্তিক মৃত্যু কমপক্ষে ২০ জনের

ইসলামাবাদ, ৩ মে (হি.স.) : পাকিস্তানে খাদে (গিরিখাত) পড়ল যাত্রীবাহী বাস। শুক্রবার ভোরে গিলগিট বালুচিস্তানের ডায়মার জেলায় যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২০ জন মারা গিয়েছেন। আহতের সংখ্যা ২১। এদিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ দিয়ামের কারাকোরাম হাইওয়ের যশোখাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, বাসটি রাওয়ালপিন্ডি থেকে গিলগিটের দিকে যাচ্ছিল। চিলাস শহর থেকে ২০ কিলোমিটার দূরে দুর্ঘটনাটি ঘটে। অতিরিক্ত গতির ফলে বাঁক নেওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারান। দুর্ঘটনার খবর পেতেই ঘটনাস্থলে যায় উদ্ধারকারী দল। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। জানা গেছে মৃতদের মধ্যে তিন জন মহিলা। অন্তত পাঁচ জন যাত্রীর অবস্থা গুরুতর। উদ্ধারকাজে কপ্টারও নামানো হয়।

Releated Posts

পিওকে-তে ৪০ জনের বেশি বিক্ষোভকারী নিহতের ঘটনায় পুলিশের পদক্ষেপের সাফাই পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর, বললেন ‘ভারতের মতোই শত্রু’

ইসলামাবাদ, ২৯ জুলাই (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে)-এ শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর কড়া পদক্ষেপের সাফাই দিয়ে বিতর্কে…

ByByNews Desk Jul 29, 2026

হরমুজ ও বাব-আল-মান্দেবে বাণিজ্যিক জাহাজে হামলার নিন্দা ভারতের, আন্তর্জাতিক জলপথে অবাধ নৌচলাচল দ্রুত পুনরুদ্ধারের দাবি

সংযুক্ত রাষ্ট্র, ২৯ জুলাই (আইএএনএস): হরমুজ প্রণালী এবং বাব-আল-মান্দেব প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলার তীব্র নিন্দা জানিয়ে আন্তর্জাতিক আইনের…

ByByNews Desk Jul 29, 2026

ইউক্রেনের বন্দরনগরে আটকে ভারতীয় নাবিকদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার: ভারতীয় দূতাবাস

কিয়েভ, ২৯ জুলাই (আইএএনএস): ইউক্রেনের চর্নোমর্স্ক বন্দরে একটি পণ্যবাহী জাহাজে আটকে পড়া ভারতীয় নাবিকদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া…

ByByNews Desk Jul 29, 2026

দক্ষিণ-পশ্চিম জাপানে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

টোকিও, ২৮ জুলাই (আইএএনএস): দক্ষিণ-পশ্চিম জাপানে মঙ্গলবার ৭.১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে,…

ByBySandeep Biswas Jul 28, 2026
Scroll to Top