News Flash

Image

চালসায় হাতির হানায় মৃত্যু মহিলার

চালসা, ৩ মে (হি. স.) : চালসা সংলগ্ন মহাবাড়ি এলাকায় হাতির হানায় মৃত্যু হল এক মহিলার। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম মাংরি ওরাওঁ (৫০)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত প্রায় ১২টা নাগাদ সংলগ্ন পানঝোরা জঙ্গল থেকে একটি বুনো হাতি বের হয়ে আসে মহাবাড়ি এলাকায়। ওই সময় ঘরের ভিতরে গভীর নিদ্রায় মগ্ন ছিলেন মাংরি ওরাওঁ। হাতিটি এসে মাংরি ওরাওঁয়ের ঘর ভাঙা শুরু করে। টের পেয়ে মাংরি ঘর থেকে বাইরে বের হওয়ার চেষ্টা করে। ওই সময়ই ঘরের বাইরে হাতিটি পিষে দেয় মাংরিকে। পরে হাতিটি সেখান থেকে ফের জঙ্গলে চলে যায়। খবর পেয়ে রাতেই মেটেলি থানার পুলিশ ও খুনিয়া স্কোয়াডের বনকর্মীরা গিয়ে দেহ উদ্ধার করে। শুক্রবার দেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠায় মেটেলি থানার পুলিশ। ঘটনার খবর পেয়ে শুক্রবার সকালে মৃতার বাড়িতে যান মাটিয়ালি বাতাবারি-১ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান দিপা মিঝার, উপ প্রধান ইগ্নিস টিগ্গা সহ অন্যান্যরা। যাবতীয় সরকারি সুযোগ-সুবিধা যাতে মৃতার পরিবার পায় সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তারা।

এদিকে মহাবাড়ি বস্তি এলাকায় মাঝেমধ্যেই জঙ্গল থেকে ঢুকে পড়ে হাতি। এর আগেও ওই এলাকায় হাতির হানায় বহু ঘর বাড়ি যেমন ভেঙেছে তেমনি প্রাণ হানিরও ঘটনা ঘটেছিল। এলাকায় হাতির হানা রুখতে পথবাতি সহ বন দফতরের নিয়মিত টহলদাড়ির দাবি জানিয়েছেন বাসিন্দারা।

Releated Posts

জয়পুরে মার্সিডিজ ওয়ার্কশপে ভয়াবহ আগুন, পুড়ে গেল আটটি বিলাসবহুল গাড়ি

জয়পুর, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের জয়পুরের বালাজি মার্কেটে একটি মার্সিডিজ ওয়ার্কশপে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় আটটি গাড়ি পুড়ে গিয়েছে।…

ByByNews Desk Sep 23, 2026

এসআইআর নোটিসে নাম বাদ যাচ্ছে না, ৩০ সেপ্টেম্বরের মধ্যে দাবি-নথি জমার পরামর্শ দিল দিল্লির সিইও

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর(আইএএনএস) : ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে জারি করা নোটিস মানেই ভোটার তালিকা থেকে…

ByBySandeep Biswas Sep 22, 2026

ইউনূস আমলের মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে বাংলাদেশের সংবাদমাধ্যমে প্রশ্ন, পুনর্বিবেচনার আহ্বান

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশের সঙ্গে আমেরিকার স্বাক্ষরিত ‘অ্যাগ্রিমেন্ট অন রিসিপ্রোকাল ট্রেড’…

ByByNews Desk Sep 22, 2026

নতুন উড়ান প্রকল্পে ২১ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল: অসামরিক বিমান পরিবহণমন্ত্রী

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): উড়ান প্রকল্পের পরবর্তী পর্যায়ের জন্য দেশের ২১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল অসামরিক বিমান পরিবহণ…

ByByNews Desk Sep 22, 2026
Scroll to Top