News Flash

  • Home
  • দেশ
  • বিক্ষোভে রণক্ষেত্র করুণাময়ী, অসুস্থ কিছু এসএসসি চাকরিপ্রার্থী
Image

বিক্ষোভে রণক্ষেত্র করুণাময়ী, অসুস্থ কিছু এসএসসি চাকরিপ্রার্থী

কলকাতা, ৩ মে (হি.স.) : শুক্রবার এসএসসি চাকরিপ্রার্থীদের বিক্ষোভে রণক্ষেত্র হয়ে ওঠে করুণাময়ী। ব্যারিকেড ভেঙে চাকরি প্রার্থীরা ঢোকার চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে নামানো হয় র‍্যাফ। দু’পক্ষের মধ্যে শুরু হয় ধস্তাধস্তি। সূত্রের খবর, কয়েকজন বিক্ষোভকারী অসুস্থ হয়ে পড়েন।

আচার্য ভবনের সামনে এদিন বিক্ষোভ দেখান ২০১৬ সালের এসএসসি প্যানেল বাতিলের সিদ্ধান্তে চাকরিহারা প্রার্থীরা। এসএসসি চেয়ারম্যানের সঙ্গে কথা বলার দাবি নিয়ে হাজির হয়েছিলেন তাঁরা। কিন্তু ব্যারিকেড করে তাঁদের আটকে দেওয়া হয়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তির পর আচার্য ভবনের সামনে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন চাকরিহারা প্রার্থীরা।

বিক্ষোভের জেরে সেক্টর ফাইভ থেকে করুণাময়ী যাওয়ার রাস্তা কার্যত স্তব্ধ হয়ে যায়। বিক্ষোভকারীদের দাবি, এসএসসি তাঁদের এই অবস্থার জন্য সম্পূর্ণ দায়ী। তাঁরা বলেন, ‘আইনি সহায়তার নামে রাজনীতিকরণ চাই না। যোগ্যদের তালিকা দিতে হবে। এসএসসি সমস্যা তৈরি করছে। আমরা সঠিক পথে নিযুক্ত হলেও এসএসসির জন্য আমাদের আজকে রাস্তায় এসে দাঁড়াতে হয়েছে।’

Releated Posts

‘বড় আকারে অর্থবল ও ইভিএমের অপব্যবহার হয়েছে’: ডিইউএসইউ ফল নিয়ে উদিত রাজ

নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনে এবিভিপির সাফল্য নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে অর্থবল ও…

ByByNews Desk Sep 20, 2026

কংগ্রেসের ৬০ বছরের শাসনেই ছাত্রদের সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হয়েছে: বিহারের মন্ত্রী

পাটনা, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ‘ছাত্রোঁ কি গুঞ্জ’ কর্মসূচি নিয়ে কংগ্রেসের সমালোচনা করলেন বিহারের…

ByByNews Desk Sep 20, 2026

নির্বাচনে জয়-পরাজয় গণতন্ত্রেরই অংশ: ডিইউএসইউ ফল নিয়ে কংগ্রেস সাংসদ

অমৃতসর, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): নির্বাচনে জয়-পরাজয় গণতান্ত্রিক প্রক্রিয়ারই অংশ বলে মন্তব্য করলেন অমৃতসরের কংগ্রেস সাংসদ গুরজিৎ সিং আউজলা।…

ByByNews Desk Sep 20, 2026

ডুসু নির্বাচনে এবিভিপির জয়: ‘জেন জি বিরোধীদের মিথ্যা মেনে নেবে না’, দাবি বিজেপির

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডুসু) নির্বাচনে চারটি পদের মধ্যে তিনটিতে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top