News Flash

  • Home
  • প্রধান খবর
  • কংগ্রেস শিবিরে ফের ধাক্কা, হাত ছেড়েই বিজেপিতে যোগ দিলেন প্রিয়াঙ্কা ঘনিষ্ঠ তাজিন্দর
Image

কংগ্রেস শিবিরে ফের ধাক্কা, হাত ছেড়েই বিজেপিতে যোগ দিলেন প্রিয়াঙ্কা ঘনিষ্ঠ তাজিন্দর

নয়াদিল্লি, ২০ এপ্রিল (হি.স.): লোকসভা ভোটের আবহে কংগ্রেস শিবিরে ফের ধাক্কা। এবার কংগ্রেসের সঙ্গে সমস্ত ধরনের সম্পর্ক ছিন্ন করলেন তাজিন্দর সিং বিট্টু। হিমাচল প্রদেশে সর্বভারতীয় কংগ্রেস কমিটির ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন বিট্টু, তিনি কংগ্রেসের সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধী বঢরার ঘনিষ্ঠ হিসেবেও পরিচিত। শনিবার আচমকাই কংগ্রেসের প্রাথমিক সদস্যপদ থেকে তিনি ইস্তফা দিয়েছেন। পাশাপাশি হিমাচল প্রদেশে সর্বভারতীয় কংগ্রেস কমিটির ভারপ্রাপ্ত সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেছেন।

কংগ্রেসের সঙ্গে সম্পর্ক শেষ করার দিনই বিজেপিতে যোগদান করেছেন বিট্টু। শনিবার সকালে দিল্লিতে বিজেপি কার্যালয়েও তাঁকে দেখা যায়, সঙ্গে ছিলেন বিজেপির জাতীয় মুখপাত্র জয়বীর শেরগিল। এরপরই দুপুরে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ও বিজেপির সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ের উপস্থিতিতে বিজেপিতে যোগদান করেন তিনি। বিজেপিতে যোগদানের পর তাজিন্দর সিং বিট্টু বলেছেন, “আমি প্রায় ৩৫ বছর ধরে কংগ্রেস দলে কাটিয়েছি এবং এখন আমি অনুভব করছি কংগ্রেস পার্টি মূল বিষয়গুলি থেকে বিচ্যুত হয়েছে। আমি কারও বিরুদ্ধে কথা বলতে চাই না। পঞ্জাবের উন্নতির জন্য, আমি বিজেপিতে যোগ দিয়েছি।”

Releated Posts

ভারত-আমেরিকার প্রতিরক্ষা অংশীদারিত্বের শক্তির প্রতিফলন ‘যুদ্ধ অভ্যাস’: সার্জিও গোর

জয়পুর, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে প্রতিরক্ষা অংশীদারিত্বের শক্তির প্রতিফলন ঘটায় দ্বিপাক্ষিক সামরিক মহড়া ‘যুদ্ধ অভ্যাস’।…

ByByNews Desk Sep 24, 2026

৪৮ ঘণ্টার মধ্যে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি, দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি সিজেপি-র

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগের দাবি জানাল ‘ককরোচ জনতা পার্টি’।…

ByByNews Desk Sep 24, 2026

অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা ও বহুপাক্ষিক সংস্কারে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত

নিউইয়র্ক, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা এবং বহুপাক্ষিক ব্যবস্থার সংস্কারের প্রতি ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন বিদেশ…

ByByNews Desk Sep 24, 2026

কলকাতায় ৪,০০০ কোটির ‘আদানি আরোগ্য মন্দির’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন, বাংলায় ১ লক্ষ কোটির বিনিয়োগ পরিকল্পনা

কলকাতা, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): কলকাতার নিউ টাউনে ২,০০০ শয্যার ‘আদানি আরোগ্য মন্দির’ হাসপাতাল ও মেডিক্যাল কলেজ গড়ে তুলতে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top