News Flash

  • Home
  • খেলা
  • ইউনাইটেড ফ্রেন্ডস, চলমান সংঘ ফাইনালিস্ট হতে মরিয়া দুই দল-ই
Image

ইউনাইটেড ফ্রেন্ডস, চলমান সংঘ ফাইনালিস্ট হতে মরিয়া দুই দল-ই

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। লীগে পরাজয়টা ভুলতে চাইছে চলমান সংঘ। সেই ম্যাচের ভুলগুলো শুধরে মোক্ষম জবার দেওয়ার প্রহর গুনছে ব্যাটার্সরা। নক আউট পর্যায়ের খেলা বলে নিজেরা আরও বেশি উজ্জীবিত মনে করছে। পক্ষান্তরে ইউনাইটেড ফ্রেন্ডস চাইছে লীগ পর্যায়ের দাপুটে লড়াইটা বজায় রাখতে। আগামীকাল সেমিফাইনাল ম্যাচে ইউনাইটেড ফ্রেন্ডস খেলবে চলমান সংঘের বিরুদ্ধে। খেলাটি টিসিএ আয়োজিত সমীরন চক্রবর্তীর স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল ম্যাচ। যদিও ইউনাইটেড ফ্রেন্ডস এবং চলমান সংঘের গ্রুপ লীগ পর্যায়ের খেলা ১০ দিন আগে ক্রিকেটপ্রেমীরা উপভোগ করেছেন। গত বুধবারের আগের বুধবার পুলিশ ট্রেনিং একাডেমি গ্রাউন্ডে দুপুর একটায় অনুষ্ঠিত ম্যাচে ইউনাইটেড ফ্রেন্ডস ৩০ রানের ব্যবধানে চলমান সংঘকে পরাজিত করেছিল। টস জিতে ইউনাইটেড ফ্রেন্ডস প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়ে ১৯.৪ ওভার খেলে ১১২ রানে ইনিংস শেষ করেছিল। জবাবে ব্যাট করতে নেমে চলমান সংঘ ১১ বল বাকি থাকতে সব কটি উইকেট হারিয়ে ৮২ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়েছিল। ইউনাইটেড ফ্রেন্ডস এর অভিজিৎ সরকার নয় রানে তিনটি উইকেট দখল করে প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাব পেয়েছিল। ঘটনাক্রমে কোয়ার্টার ফাইনালের গণ্ডি পেরিয়ে ইউনাইটেড ফ্রেন্ডস এবং চলমান সংঘ সেমিফাইনালে পুনরায় পরস্পরের মুখোমুখি হচ্ছে। চলমান সংঘ চাইছে লীগ ম্যাচে পরাজয়ের মোক্ষম জবাব দিয়ে সেমিফাইনালে ফ্রেন্ডস কে হারিয়ে ফাইনালে খেলার ছাড়পত্র ছিনিয়ে নিতে। ইউনাইটেড ফ্রেন্ডসের লক্ষ্য রয়েছে দাপুটে লড়াই অব্যাহত রেখে নিজেদের ফাইনালিস্ট করে তোলা।

Releated Posts

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026

ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান

ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…

ByByNews Desk Jun 13, 2026

বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার

ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…

ByByNews Desk Jun 13, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top