News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পশ্চিম আসন ও ৭ রামনগর বিধানসভায় পুনরায় নির্বাচনের দাবি ইন্ডিয়া জোটের
Image

পশ্চিম আসন ও ৭ রামনগর বিধানসভায় পুনরায় নির্বাচনের দাবি ইন্ডিয়া জোটের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ এপ্রিল: পশ্চিম ত্রিপুরা লোকসভা নির্বাচন এবং ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে শাসকেরা প্রহসনে পরিণত করেছে। বহিরাগত ভোটারদের ভোটকেন্দ্রে এনে ভুয়ো ভোটের হার বাড়ানো হয়েছে বলে অভিযোগ করলেন সুদীপ রায় বর্মন। শুক্রবার আগরতলা প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে মিলিত হয়েছেন ইন্ডিয়া ব্লকের নেতৃত্বরা। সেখানে আজ ভোটগ্রহণে চরম অসন্তুষ্টি প্রকাশ করেছেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন।

তিনি বলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে লোকসভা নির্বাচন এবং ৭ রামনগর বিধানসভা  কেন্দ্রে উপনির্বাচন বাতিল করে পুনরায় নির্বাচন সংঘটিত করা হোক। তারপর শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হলে জনগণ যে রায় দেবে সেটাই মেনে নেওয়া হবে। সুদীপ রায় বর্মন অভিযোগ করেন, বিভিন্ন ভোটকেন্দ্রে বহিরাগত যুবকদের লক্ষ্য করা গেছে। তাদের দিয়ে ভুয়ো ভোট করিয়ে ভোটের হার বৃদ্ধি করা হয়েছে। পোলিং এজেন্টদের মারধর করে বের করে দেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় ভোটারদের প্রভাবিত করে তাদের ভোটদানে বাধা দান করা হয়েছে। তাই এই নির্বাচনের ফলাফলকে তারা কোনোভাবেই মেনে নেবেন না। এদিনের এই সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন ইন্ডিয়া জোটের প্রার্থী আশীষ কুমার সাহা, বাম নেতৃত্ব মানিক দে, রামনগর কেন্দ্রের প্রার্থী রতন দাস সহ অন্যান্যরা। 

Releated Posts

কালবৈশাখীর তাণ্ডবে তছনছ বিউটি পার্লার, বিপাকে স্বাবলম্বী মহিলা, ঘটনা বামুটিয়ায়

আগরতলা, ২৮ এপ্রিল: মঙ্গলবার সকালে আকস্মিক কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ল বামুটিয়া ব্লকের পশ্চিম বামুটিয়া গ্রাম…

ByByReshmi Debnath Apr 28, 2026

অস্থায়ী বাঁধে জলবন্দি রুদ্রসাগর, ফসল রক্ষায় সড়ক অবরোধে কৃষকরা

মেলাঘর, ২৮ এপ্রিল: অস্থায়ী বাঁধ নির্মাণের জেরে প্রবল বর্ষণে মেলাঘরের রুদ্রসাগরের জলস্তর ক্রমশ বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়েছেন এলাকার…

ByByReshmi Debnath Apr 28, 2026

দুই দিনের প্রবল বর্ষণে জলমগ্ন কৈলাসহর, বন্যার আশঙ্কা নেই, পুর কর্তৃপক্ষের আশ্বাস

কৈলাসহর, ২৮ এপ্রিল: টানা দুই দিনের প্রবল বর্ষণে জলমগ্ন হয়ে পড়েছে কৈলাসহর শহরের উত্তরাংশের একাধিক এলাকা। শহরের নিম্নাঞ্চলগুলিতে…

ByByTaniya Chakraborty Apr 28, 2026

কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড জোলাইবাড়ি, শিলাবৃষ্টি ও গাছ ভেঙে পড়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি

জোলাইবাড়ি, ২৮ এপ্রিল:মঙ্গলবার সকালে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির তাণ্ডবে দক্ষিণ ত্রিপুরার জোলাইবাড়ি এলাকার উত্তর জোলাইবাড়ি গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতির…

ByByTaniya Chakraborty Apr 28, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top