News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কৈলাসহরে বিদ্যুৎ পরিষেবা বিপর্যস্ত, এবার গাড়ি আটক করে বিক্ষোভ প্রদর্শন করল ক্ষুব্ধ গ্রহকরা।  
Image

কৈলাসহরে বিদ্যুৎ পরিষেবা বিপর্যস্ত, এবার গাড়ি আটক করে বিক্ষোভ প্রদর্শন করল ক্ষুব্ধ গ্রহকরা।  

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১৯ এপ্রিল: উনকোটি জেলা সদর কৈলাসহরে বিগত কয়েকদিন ধরে বিদ্যুৎ পরিষেবা প্রায় মুখ থুবড়ে পড়েছে। শহর থেকে গ্রাম সবই অন্ধকার। সামান্য ঝড় তুফানে বিদ্যুৎ পরিষেবা গভীর অন্ধকারে  ডুবে আছে। জরুরি পরিসেবাও বিপর্যস্ত হয়ে পড়েছে। খোদ উনকোটি জেলা হাসপাতালে ৪৮ ঘন্টা বিদ্যুৎ ছিল না। জেলা হাসপাতাল ভগবাননগরে অবস্থিত।

আজ  বিদ্যুৎ দপ্তরের কর্মীরা ভগবাননগর জেলা হাসপাতালের লাইন সারাই করতে গেলে ভগবাননগরের ক্ষুব্ধ গ্রহকরা গাড়ি আটক করে বিক্ষোভ প্রদর্শন করতে শুরু করে। এলাকাবাসীর বক্তব্য হল গত তিনদিন ধরে শুধু মাত্র ভগবাননগর জেলা হাসপাতাল নয় গোটা ভগবাননগর এলাকা সম্পূর্ণরূপে বিদ্যুৎ পরিষেবা  মুখ থুবড়ে পড়ে রয়েছে। গ্রাহকরা বিদ্যুৎ পরিষেবার বরাত প্রাপ্ত সংস্থা সাই কম্পিউটার লিমিটেডকে জানানোর পরও কাজের কাজ কিছুই হয়নি। লাইন সারাই করে দেওয়া হয়নি। যার ফলে চরম বিপাকে পড়েছে ভবাননগরবাসী। বিদ্যুৎ না থাকার কারনে পানীয় জল সরবরাহ বন্ধ হয়ে পড়ে। ভগবান নগরের দোকানদাররা সাংবাদিকদের সামনের তীব্র ক্ষোভ তুলে ধরেন। তাদের বক্তব্য বিদ্যুৎ না থাকার কারনে ব্যবসা-বাণিজ্য লাটে উঠেছে। যার ফলে শুক্রবার  কৈলাসহরের বেসরকারি বিদ্যুৎ সংস্থা সাই কম্পিউটার লিমিটেডের কর্মীরা কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে বিদ্যুৎ সরাইয়ের কাজ করতে গেলে, স্থানীয়রা বিদ্যুৎ দপ্তরের গাড়িটিকে আটক করে রাখে।

ওদের দাবি যতক্ষণ না পর্যন্ত এলাকার বিদ্যুৎ পরিষেবার স্বাভাবিক করা হচ্ছে না ততক্ষণ পর্যন্ত বিদ্যুৎ দপ্তরের গাড়ি কিংবা কর্মী সেখান থেকে যেতে পারবে না এই সংবাদ পেয়ে পুলিশ ছুটে আসে। পরিষেবা চালুর প্রতিশ্রুতি দেওয়া হলে আটক বিদ্যুৎ কর্মীদের মুক্ত করা হয়। অবশ্য দুপুরের দিকে পরিষেবা চালু করা হয়। তথাপিও ঘনঘন লোড শেডিং হচ্ছে বলে অভিযোগ।

Releated Posts

শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে যুবতীর রহস্যমৃত্যুর প্রতিবাদে এআইডিএসও-র বিক্ষোভ, বিচার বিভাগীয় তদন্তের দাবি

আগরতলা, ১৪ জুন: ত্রিপুরা শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে কর্মরত যুবতী মনীষা দাসের রহস্যজনক মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবিতে রবিবার…

ByByReshmi Debnath Jun 15, 2026

মনীষা দাসের মৃত্যুর ঘটনায় সিটিং জজের মাধ্যমে তদন্তের দাবি বিরোধী দলনেতার

আগরতলা, ১৪ জুন: ত্রিপুরা শান্তিনিকেতন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের কর্মী মনীষা দাসের মৃত্যুর ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের পরিবর্তে সিটিং…

ByByReshmi Debnath Jun 15, 2026

ছড়া ভাঙন রোধ ও রাস্তা সংস্কারের দাবিতে মেচুরিয়ায় পথ অবরোধ, ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

কমলপুর, ১৪ জুন: ছড়ার পাড় ভাঙন রোধ এবং বেহাল রাস্তার দ্রুত সংস্কারের দাবিতে রবিবার পথ অবরোধ করে বিক্ষোভ…

ByByReshmi Debnath Jun 15, 2026

সাব্রুমে পৌঁছাল ১২ কোচের বৈদ্যুতিক মেমু ট্রেন, রেল যোগাযোগে নতুন অধ্যায়ের সূচনা

আগরতলা, ১৪ জুন: ত্রিপুরার রেল যোগাযোগ ব্যবস্থায় আরও এক গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করল ভারতীয় রেল। রবিবার পরীক্ষামূলকভাবে ১২ কোচ…

ByByReshmi Debnath Jun 15, 2026
Scroll to Top