News Flash

  • Home
  • দিনের খবর
  • “বিজেপি কেন্দ্রীয় বাহিনীকে পার্টি ক্যাডার হিসাবে ব্যবহার করছে”, তোপ মমতার
Image

“বিজেপি কেন্দ্রীয় বাহিনীকে পার্টি ক্যাডার হিসাবে ব্যবহার করছে”, তোপ মমতার

মুর্শিদাবাদ, ১৯ এপ্রিল (হি.স.) : ‘‘কেন্দ্রীয় বাহিনীকে আমি ভালোবাসি। আমি ওদের বিরুদ্ধে নই। কিন্তু বিজেপি ওদের পার্টি ক্যাডার হিসাবে ব্যবহার করছে।” শুক্রবার জঙ্গিপুরের জনসভায় এ কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “বিজেপি আসলে পকেটমারদের নীতিতে চলে”!

গত কয়েক বছরে বিভিন্ন ঘটনায় মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী কেন্দ্রীয় বাহিনীকে তোপ দেগেছেন। কোনও সময় মনে হয়নি মুখ্যমন্ত্রী তাঁদের ভালবাসেন। তা দেখে দলের একাধিক নেতানেত্রী আধা সামরিক বাহিনীর বিরুদ্ধে বিদ্বেষ উগরে দিয়েছেন। এতে কাজ করতে গিয়ে নানা সময় আক্রান্ত হয়েছেন রক্ষীরা।

এ দিন মমতা বলেন, “আমি একটা কথা ইংরেজিতে বলব। যাতে কথাটা নির্বাচন কমিশনের কানে পৌঁছয়। আমার প্রশ্ন, উত্তরবঙ্গের ভোটে শুধু কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করা হচ্ছে কেন? কেন সেখানে রাজ্য পুলিশ বা নিরাপত্তাবাহিনীকে ব্যবহার করা হচ্ছে না। তা হলে কী করে আমরা পক্ষপাতহীন ভোট হচ্ছে বলে বিশ্বাস করব।’’

মমতা বলেন, “ওরা ১০০ দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে। আমি কর্মশ্রী করেছি। ৫০ দিন কাজ করলেই টাকা পাবেন।” উত্তরবঙ্গে প্রথম দফার লোকসভা ভোট চলাকালীনই দক্ষিণবঙ্গের জঙ্গিপুরে প্রচারে গেলেন মুখ্যমন্ত্রী। জঙ্গিপুরে ভোট ৭ মে। মমতার জনসভা ছিল তৃণমূল প্রার্থী খলিলুর রহমানের সমর্থনে।

Releated Posts

বারুইপুরে মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার যুবক

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুরে এক মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে…

ByByNews Desk Sep 13, 2026

ধনবাদে বেআইনি কয়লা খনি ধসে মৃত ৩, ধ্বংসস্তূপে আরও অনেকে আটকে থাকার আশঙ্কা

রাঁচি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ডের ধনবাদ জেলায় রবিবার সকালে একটি বেআইনি কয়লা খনি ধসে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026

রাজনীতিকদের বদলে সমাজের কৃতী ব্যক্তিদের দিয়ে দুর্গাপুজোর উদ্বোধন করা ভালো: দিলীপ ঘোষ

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নিজে রাজনীতির সঙ্গে যুক্ত হলেও দুর্গাপুজোর উদ্বোধন রাজনীতিকদের পরিবর্তে সমাজের কৃতী, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীদের…

ByByNews Desk Sep 13, 2026

বিহারের বৈশালীতে হিন্দু সংগঠনের প্রধানের বাড়িতে গুলি, তদন্তে পুলিশ

পাটনা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় একটি হিন্দু সংগঠনের জাতীয় সভাপতির বাড়ির বাইরে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top