News Flash

  • Home
  • প্রধান খবর
  • স্থিতিশীল সরকার প্রতিকূল পরিস্থিতিতেও দক্ষতার সঙ্গে কাজ করতে পারে : প্রধানমন্ত্রী
Image

স্থিতিশীল সরকার প্রতিকূল পরিস্থিতিতেও দক্ষতার সঙ্গে কাজ করতে পারে : প্রধানমন্ত্রী

দামোহ, ১৯ এপ্রিল (হি.স.): স্থিতিশীল সরকার প্রতিকূল পরিস্থিতিতেও দক্ষতার সঙ্গে কাজ করতে পারে। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার মধ্যপ্রদেশের দামোহতে এক নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “২০২৪ সালের লোকসভা নির্বাচন শুধু সাংসদ নির্বাচনের জন্য নয়, দেশের আগামী প্রজন্মের ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য। আগামী ৫ বছরে ভারতকে বিশ্বের একটি বড় শক্তিতে পরিণত করতেই এই নির্বাচন। বিশ্বে যখন যুদ্ধের পরিবেশ, তখন ভারতে একটি শক্তিশালী সরকারকে যুদ্ধের নিরিখে কাজ করতে হবে। একমাত্র নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ভারতীয় জনতা পার্টির সরকারই এই কাজ করতে পারে।”

প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “বিগত ১০ বছরে দেশ দেখেছে একটি স্থিতিশীল সরকার প্রতিকূল পরিস্থিতিতেও দক্ষতার সঙ্গে কাজ করতে পারে। করোনার সময় সমগ্র বিশ্বে হাহাকার ছিল, কিন্তু দেশের শক্তিশালী বিজেপি সরকার সমগ্র বিশ্ব থেকে ভারতীয়দের নিরাপদে দেশে ফিরিয়ে এনেছে। বিজেপি সরকার কোটি কোটি ভারতীয়কে বিনামূল্যে রেশন দিয়েছে এবং তাদের করোনা থেকে রক্ষা করার জন্য ভ্যাকসিনের ডোজও দিয়েছে। দেশে এখন এমন একটি শক্তিশালী ও স্থিতিশীল সরকার আছে, যা কাউকে ভয় করে না, কারও সামনে মাথা নত করে না। দেশ সর্বাগ্রে নীতিতে কাজ করে ভারতীয় জনতা পার্টি, দেশের স্বার্থে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে।”

Releated Posts

ছাত্র বিক্ষোভে মেটালিক পেলেট ব্যবহারের বৈধতা খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট, আহতদের চিকিৎসার নির্দেশ

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): বিক্ষোভকারী সাধারণ মানুষের বিরুদ্ধে মেটালিক পেলেট গান ব্যবহারের বিষয়টি খতিয়ে দেখার ইঙ্গিত দিল সুপ্রিম…

ByByNews Desk Jul 30, 2026

বিদেশে চক্ষু চিকিৎসার অনুমতি না মেলায় সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): বিদেশে চোখের চিকিৎসার অনুমতি না দেওয়ার কলকাতা হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের…

ByByNews Desk Jul 30, 2026

বাঁকিপুর উপনির্বাচন: জন সুরাজ কর্মীদের আটক নিয়ে প্রশ্ন প্রশান্ত কিশোরের, কড়া ভোটার যাচাইকে সমর্থন

পাটনা, ৩০ জুলাই (আইএএনএস): বিহারের বহুল আলোচিত বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনে বৃহস্পতিবার ভোটগ্রহণ চলাকালীন নির্বাচনের আগের রাতে জন সুরাজ…

ByByNews Desk Jul 30, 2026

অমিত শাহের পুনে সফরের আগে রাজনৈতিক উত্তাপ, বিক্ষোভে কংগ্রেস, পাল্টা জবাবের হুঁশিয়ারি বিজেপির

পুনে, ৩০ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ১ আগস্টের পুনে সফরকে ঘিরে মহারাষ্ট্রের রাজনীতিতে উত্তেজনা তীব্র হয়েছে।…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top