News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আজ মহা নবমী, মায়ের কাছে রাজ্যবাসীর মঙ্গলার্থে পুজো দিলেন অর্থমন্ত্রী
Image

আজ মহা নবমী, মায়ের কাছে রাজ্যবাসীর মঙ্গলার্থে পুজো দিলেন অর্থমন্ত্রী

আগরতলা, ১৭ এপ্রিল : আজ বাসন্তী পূজার মহা নবমী।আগরতলা দুর্গা বাড়িতে রীতি মেনে অনুষ্ঠিত হয়েছে মহা নবমী পুজো। মায়ের কাছে রাজ্যবাসীর মঙ্গলার্থে পুজো দিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়।

প্রসঙ্গত, হিন্দু ও বাঙ্গালীদের অন্যতম প্রধান উৎসব দুর্গাপূজা। আশ্বিন মাসে জাঁকজমকপূর্ণভাবে দুর্গাপূজা হলেও কালের পূজা হল চৈত্র মাসে। চৈত্র মাসের এই পূজা বাসন্তী পূজা নামে পরিচিত। রাজধানী আগরতলা দুর্গা বাড়িতে অন্যান্য বছরের মতো এবছরও বেশ জাকজমকপূর্ণভাবে ধর্মীয় ভাব গম্ভীর পরিবেশে বাসন্তী পূজা অনুষ্ঠিত হয়েছে। এদিন মহা নবমী তিথিতে দুর্গাবাড়ি মন্ডপে অসংখ্য ভক্তবৃন্দের উপস্থিতি পরিলক্ষিত হয়েছে।

আজ অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, মায়ের কাছে রাজ্যবাসীর মঙ্গলা কামনা করেছেন। মা ত্রিপুরাবাসীর সুখ শান্তি বজায় রেখেছেন।আগামীতে ত্রিপুরার উন্নয়ন ও রাজ্যবাসীর সুখ শান্তি বজায় থেকে মায়ের কাছে প্রার্থনা করেছেন তিনি।

Releated Posts

স্কুল ছুটির সময় বিশ্রামগঞ্জ–মেলাঘর সড়কে তীব্র যানজট, ট্রাফিক পুলিশ মোতায়েনের দাবি

আগরতলা, ৩১ জুলাই: সিপাহীজলা জেলার বিশ্রামগঞ্জের লালটিলা ডন বসকো স্কুলের সামনে প্রতিদিন স্কুল ছুটির সময় তীব্র যানজটের সৃষ্টি…

ByByReshmi Debnath Jul 31, 2026

দীর্ঘদিনের দুর্গাপূজার স্থান দখল ও বিক্রির চেষ্টার অভিযোগ, প্রতিবাদে যোগেন্দ্রনগরের বাসিন্দারা

আগরতলা, ৩১ জুলাই: আগরতলার যোগেন্দ্রনগরের অজিত পল্লী এলাকায় প্রায় ২৫ বছর ধরে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়ে আসা একটি খালি…

ByByReshmi Debnath Jul 31, 2026

রাজ্যপালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ টিটিএএডিসি-র সিইএমের, বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ

আগরতলা, ৩১ জুলাই: ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর প্রধান কার্যনির্বাহী সদস্য (সিইএম) রুনিয়েল দেববর্মা শুক্রবার রাজভবনে…

ByByTaniya Chakraborty Jul 31, 2026

২ আগস্ট প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে সনাতনী হিন্দু সেনা, ধর্মীয় আচার ও সমাজকল্যাণমূলক কর্মসূচির ঘোষণা

আগরতলা, ৩১ জুলাই: সনাতনী হিন্দু সেনার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ২ আগস্ট দিনব্যাপী ধর্মীয় ও সমাজকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচির…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top