News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সিপিএমের বিরুদ্ধে দেশ বিক্রি করার বিজেপির অভিযোগ খন্ডনে ব্যর্থ জিতেন্দ্র
Image

সিপিএমের বিরুদ্ধে দেশ বিক্রি করার বিজেপির অভিযোগ খন্ডনে ব্যর্থ জিতেন্দ্র

আগরতলা, ১৭ এপ্রিল : দেশের নিরাপত্তা ঝুঁকিতে ফেলে দেশ বিক্রি করার পরিকল্পনা সিপিএমের নির্বাচনী ইস্তেহারে প্রকাশ পেয়েছে দাবি করে বিজেপি এবং লোকসভা নির্বাচনে দলীয় প্রার্থী বিপ্লব কুমার দেব গুরুতর অভিযোগ এনেছে। আজ সাংবাদিক সম্মেলনে সেই অভিযোগের যোগ্য জবাব দেবেন বিরোধী দলনেতা জীতেন্দ্র চৌধুরী, এমনটাই মনে হয়েছিল। কিন্তু, তিনি সেই অভিযোগ খন্ডন করে স্পষ্টভাবে ব্যাখ্যা দিলেন না। বরং তিনি দাবি করেন, সিপিএমের ইস্তেহারে সার্বিক বিষয়কে প্রাধান্য দেওয়া হয়েছে।পাশাপাশি তিনি বিভিন্ন বিষয় তুলে ধরে বিজেপি এবং বিপ্লব কুমার দেবকে তুলোধুনা করেছেন।

প্রসঙ্গত, গতকাল আগরতলায় একটি হোটেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিপ্লব কুমার দেব সিপিএমের নির্বাচনী ইস্তেহার নিয়ে তীব্র সমালোচনা করেছিলেন। শ্রী দেব বলেছিলেন, রাসায়নিক ও জৈবিক অস্ত্র সহ পারমাণবিক অস্ত্র এবং গণবিধ্বংসী অন্যান্য অস্ত্রের সম্পূর্ণ নির্মূল করতে চাইছে সিপিএম।তাঁর কটাক্ষ, পাকিস্তান ও চীনকে খুশি করার জন্যই সিপিএম এমন রাষ্ট্রবিরোধী ইস্তেহার প্রকাশ করেছে।

আজ সাংবাদিক সম্মেলন করে সিপিএমের নির্বাচনী ইস্তেহারে প্রকাশ রাসায়নিক ও জৈবিক অস্ত্র সহ পারমাণবিক অস্ত্র এবং গণবিধ্বংসী অন্যান্য অস্ত্রের সম্পূর্ণ নির্মূল নিয়ে স্পষ্টিকরণ দিতে পারেন নি তিনি জিতেন্দ্র চৌধুরী। বরং তিনি আজ অন্যান্য বিষয়কে টেনে বিজেপি এবং বিপ্লব কুমার দেবকে তুলাধোনা করেছেন। তাঁর কটাক্ষ, আরএসএসের হোয়াটস্যাপ ইউনিভার্সিটি থেকে দেওয়া তথ্য বিজেপি ও বিপ্লব কুমার দেব জনসমুক্ষে তুলে ধরেন। কিন্তু তাঁরা এখনো বিপ্লব কুমার দেবকে হঠাৎ ত্রিপুরার মুখ্যমন্ত্রীর পদ থেকে সারানোর কারণ এখনও পর্যন্ত দিতে পারে নি।

শ্রী চৌধুরীর দাবি, রাজনৈতিক সন্ত্রাসের কারণে বিপ্লবকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরানো হয়েছে। পাশাপাশি ত্রিপুরার যুবদের নেশায় আসক্ত করে ফেলেন ছিলেন বিপ্লব বলে দাবি করেন জীতেন্দ্র চৌধুরী।

Releated Posts

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026

গাড়ি থেকে ৫৬ হাজার টাকা চুরি, পুলিশের জালে তিন অভিযুক্ত

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানী আগরতলার লোটাস ক্লাব সংলগ্ন শিবনগর এলাকায় একটি পণ্যবাহী গাড়ি থেকে ৫৬ হাজার টাকা চুরির…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

পুরনো ও জরাজীর্ণ ওয়ার্ড অফিসগুলিকে নতুনভাবে গড়ে তোলার উদ্যোগ গ্রহন করা হয়েছে:  মেয়র

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের ৩৪ নম্বর ওয়ার্ড অফিস নির্মাণের লক্ষ্যে সোমবার ভূমিপূজা অনুষ্ঠিত হয়। বটতলা মহাশ্মশানের…

ByByReshmi Debnath Sep 14, 2026

শিক্ষক সংকটে স্তব্ধ চেবরী-তুলাশিখর সড়ক, মাত্র ৩ শিক্ষকেই চলছে স্কুল

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: শিক্ষক সংকটের স্থায়ী সমাধানের দাবিতে চেবরী-তুলাশিখর মূল সড়ক অবরোধ করে বিক্ষোভে শামিল হল পশ্চিম রাজনগর…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top