News Flash

  • Home
  • প্রধান খবর
  • পানীয় জলের দাবিতে পানিহাটিতে সৌগত রায়কে ঘিরে বিক্ষোভ মহিলাদের
Image

পানীয় জলের দাবিতে পানিহাটিতে সৌগত রায়কে ঘিরে বিক্ষোভ মহিলাদের

পানিহাটি, ২৯ এপ্রিল (হি.স.) : পানীয় জলের দাবিতে পানিহাটিতে সৌগত রায়কে ঘিরে বিক্ষোভ দেখালেন মহিলারা। সোমবার সকালে প্রচার সেরে ফিরছিলেন সৌগত রায়। হঠাৎ পানিহাটির শ্যামশ্রী পল্লীতে গাড়ি পৌঁছতেই ঘিরে ধরলেন মহিলারা। কাঠফাটা রোদে এতজন মহিলাকে এভাবে বিক্ষোভ দেখাতে দেখে গাড়ি থেকে নেমে পড়েন সৌগত রায়। তাঁকে দেখে এগিয়ে আসেন মহিলারা। রীতিমতো ক্ষোভ প্রকাশ করতে থাকেন তাঁরা। তাপমাত্রার পারদ যখন ৪০ ডিগ্রি পার করে ফেলেছে, সেই পরিস্থিতির মধ্য়েই নাকি ৬ দিন জল ছাড়া কাটাতে হচ্ছে ওই এলাকার মানুষজনকে। এ কথা জানিয়েই সোমবার সকালে বিক্ষোভ দেখান ওই মহিলারা।

পানিহাটির ৩৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত শ্যামশ্রী পল্লীতে ৬ দিন ধরে জল পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ। জলের দাবিতে কদমতলা মোড়ে রাস্তা অবরোধ করে এলাকার স্থানীয় বাসিন্দারা। বিক্ষোভের মুখে পড়েন তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায়। তিনি শুধু প্রার্থীই নন, তিনি দমদম কেন্দ্রের তিন বারের সাংসদ। তাঁকে ঘিরে মহিলারা প্রশ্ন করতে থাকেন, “কবে জল পাব? কোথায় জানাব বারবার জানিয়েছি, তারপরও একটাও ট্যাঙ্ক পর্যন্ত নেই।” সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে দাঁড়িয়েই পুরসভায় ফোন করেন সৌগত। ফোন করে আধিকারিকদের দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। সৌগত রায়ের আশ্বাস পাওয়ার পর বাসিন্দারা অবরোধ তুলে নেন। তাঁদের অভিযোগ, বর্ষা হলেই পানিহাটিতে জমে জল, আর গরম পড়লে জল পাওয়া যায় না। স্থায়ী সমাধান কীভাবে হবে, সেই প্রশ্নই তুলছেন তাঁরা।

Releated Posts

কার্গিল বিজয় দিবসে বীর সেনা ও শহিদদের প্রতি শ্রদ্ধা, আত্মনির্ভর ও শক্তিশালী ভারত গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবস উপলক্ষে দেশের বীর সেনা ও শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jul 26, 2026

আত্মনির্ভরতার সুবাস ছড়াচ্ছে বিজনৌরের ভেষজ চা, ‘নারী শক্তি’ ও ক্রীড়াবিদদের সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): উত্তরপ্রদেশের বিজনৌর জেলার লাখিওয়ালা গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি ‘বিদুর প্রেরণা স্বদেশি হার্বাল টি’-র…

ByByNews Desk Jul 26, 2026

‘ক্যাচ দ্য রেন’ গণআন্দোলনে পরিণত হচ্ছে, প্রতিটি জলবিন্দু সংরক্ষণের আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বৃষ্টির প্রতিটি ফোঁটা সংরক্ষণের লক্ষ্যে শুরু হওয়া ‘ক্যাচ দ্য রেন’ অভিযানে দেশজুড়ে সাধারণ মানুষের…

ByByNews Desk Jul 26, 2026

‘মন কি বাত’-এ কার্গিলের বীরদের শ্রদ্ধা, আত্মনির্ভর প্রতিরক্ষা, মহাকাশে সাফল্য ও পরিবেশ রক্ষায় জনঅংশগ্রহণের বার্তা মোদীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবসে ১৯৯৯ সালের যুদ্ধে আত্মবলিদানকারী বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা নিবেদন, ভারতের প্রতিরক্ষা…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top