News Flash

  • Home
  • ত্রিপুরা
  • উদ্বাস্তু ৮৩ বাঙালি পরিবারের সঙ্গে দেখা করতে গেলেন আমরা বাঙালি দল
Image

উদ্বাস্তু ৮৩ বাঙালি পরিবারের সঙ্গে দেখা করতে গেলেন আমরা বাঙালি দল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ মে: পানিসাগর মহকুমাধীন পেকুছড়া বনদপ্তরের অধীন জায়গায় বসবাসরত উদ্বাস্তু ৮৩ পরিবারের সঙ্গে দেখা করতে গেলেন আমরা বাঙালির পক্ষ থেকে এক প্রতিনিধি দল। বৃহস্পতিবার এই ৮৩ পরিবারের সঙ্গে আমরা বাঙালি দলের পক্ষ থেকে এক প্রতিনিধি দল এলাকা পরিদর্শন করেন।

গত শনিবার থেকে এখানে আসা শুরু হয়েছে কাঞ্চনপুর মহকুমার লালজুরী, জয়শ্রী, বড় হলদি, সুভাস নগর, দশদা এলাকা থেকে মোট ৮৩টি পরিবার এখন পর্যন্ত পেকুছড়াতে বনদপ্তরের অধীন জায়গায় অবস্থান করছে। জয়শ্রী, লালজুরী, বড় হলদি ,সুভাষনগর, দশদা প্রভৃতি এলাকায় বন দপ্তরের জায়গার উপর এদের অবস্থান ছিল। তারা নাকি শুনতে পেরেছেন পেকু ছড়াতে তাদেরকে বনদপ্তরের পক্ষ থেকে প্রতি পরিবারকে নির্দিষ্ট জায়গা দখলদারি হিসাবে পাট্টা দেওয়া হবে। তাই বিভিন্ন জায়গা ছেড়ে বন জঙ্গলে যেখানে পানীয় জলের ব্যবস্থা নেই, খাদ্যের প্রকৃত অবস্থান নেই সেখানে তারা এসে বসবাস করতে শুরু করেছেন।

ইতিমধ্যেই বনদপ্তরের উচ্চ আধিকারিকরা এলাকা পরিদর্শনে এসেছেন কিন্তু এই ৮৩ পরিবারকে কোন ধরনের প্রশ্ন বা পানীয় জল ও খাদ্যের অবস্থানের খোঁজখবর নেননি। খোলা আকাশের নিচে  নিজেরাই কাপড়চোপড় দিয়ে বানিয়ে দিনরাত অবতীর্ণ করছেন বলে জানিয়েছেন ওই উদ্বাস্তু পরিবারগুলি। পানীয় জল আনার জন্য নদীতে চার থেকে পাঁচ বার যেতে হয় তাদের। এদিন আমরা বাঙালি দলের পক্ষ থেকে তাদের  পানীয় জল এবং খাদ্যের ব্যবস্থা করে দেওয়ার জন্য আবেদন জানানো হয়েছে। তাদের সমস্যার স্থায়ী সমাধান করার দাবি জানিয়েছেন আমরা বাঙালি দলের নেতৃত্বরা।

Releated Posts

অঙ্গদানের মতো মহৎকাজে এগিয়ে আসতে স্বাস্থ্যসচিবের আহ্বান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট:জাতীয় অঙ্গদান দিবস উপলক্ষ্যে আজ আগরতলার প্রজ্ঞাভবনে এক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই…

ByByReshmi Debnath Aug 3, 2026

সাহস ও দৃঢ়তার সঙ্গে মাদককে প্রত্যাখ্যান করতে রাজ্যপালের আহ্বান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: আজ সন্ধ্যায় আগরতলার আড়ালিয়া ব্রহ্মাকুমারীজের জ্ঞানোদয় ভবনে ব্রহ্মাকুমারীজের প্রয়াত প্রধান প্রশাসক দাদি প্রকাশমণিজির স্মৃতির…

ByByReshmi Debnath Aug 3, 2026

ধর্মনগরে ত্রিপুরা কো-অপারেটিভ ব্যাঙ্কে ছাদের অংশ ভেঙে আহত মহিলা ও শিশু, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৩ আগস্ট: উত্তর ত্রিপুরার ধর্মনগরে ত্রিপুরা কো-অপারেটিভ ব্যাঙ্কের একটি শাখায় সোমবার দুপুরে ছাদের একটি অংশ…

ByByReshmi Debnath Aug 3, 2026

আমবাসায় বিলাসবহুল গাড়ি থেকে ৩৪৯ বোতল এসকফ ও ১ কেজি গাঁজা উদ্ধার, দুই যুবক গ্রেপ্তার

আমবাসা, ৩ আগস্ট: রাজ্যে নেশাবিরোধী অভিযানে আরও একটি বড় সাফল্য পেল আমবাসা থানার পুলিশ। নিয়মিত নাকা চেকিং চলাকালীন…

ByByTaniya Chakraborty Aug 3, 2026
Scroll to Top