News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিমান ভাড়া বৃদ্ধিতে কেন্দ্রীয় বিমানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে চিঠি দিলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী
Image

বিমান ভাড়া বৃদ্ধিতে কেন্দ্রীয় বিমানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে চিঠি দিলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ মে: কেন্দ্রীয় বিমান মন্ত্রী জ্যোতিরাদত্য সিন্ধিয়াকে চিঠি দিলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।

তিনি আগরতলা –  কলকাতা সেক্টরের অতিরিক্ত বিমান ভাড়া বৃদ্ধিতে দুঃখ প্রকাশ করেছেন। জিতেন্দ্র চৌধুরী চিঠিতে উল্লেখ করেন, ইতিমধ্যেই লক্ষ্য করা গেছে আগরতলা – কলকাতা সেক্টরে বিমানের ভাড়া ১৭০০০ টাকায় গিয়ে পৌঁছেছে। মাত্র ৩২৭ কিমির বিমানযাত্রার জন্য এই ভাড়া স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি। তিনি বলেন, চিকিৎসার জন্য, পড়াশোনার জন্য রাজ্যের জনগণকে প্রায়শই এই বিমানপথ ব্যবস্থার করতে হয়। এই ভাড়া বৃদ্ধির ফলে সাধারণ মানুষ বিপাকে পড়েছেন।

এই বিষয়ে কেন্দ্রীয় বিমানমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার হস্তক্ষেপ দাবি করে বিমান ভাড়া হ্রাস করার আবেদন জানান।

Releated Posts

বিক্রমনগরে উত্তেজনা, মহিলাকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ, আক্রান্ত সাংবাদিক

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত বিক্রমনগর হাসপাতাল চৌমুহনী এলাকায় একটি বাড়িতে কথিত অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দশ দফা দাবিতে অক্টোবর থেকে আন্দোলন জোরদারের ঘোষণা তপশিলি জাতি সমন্বয় সমিতির

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: দলিতদের উপর নির্যাতন বৃদ্ধি, শিক্ষা ও কর্মসংস্থানে সংকট, শূন্যপদ পূরণ, সামাজিক ভাতা বৃদ্ধি-সহ একাধিক দাবিতে আগামী…

ByByReshmi Debnath Sep 13, 2026

এডিসিতে উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের নির্দেশ, তিপ্রা মথার বিরুদ্ধে সরব বিরোধী দলনেতা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: উচ্চ আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে টিটিএএডিসির উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিরোধী…

ByByReshmi Debnath Sep 13, 2026

সোনাতলায় গাছ থেকে পড়ে গুরুতর আহত দিনমজুর, জিবি হাসপাতালে রেফার

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াই থানাধীন সোনাতলা এলাকায় গাছ থেকে পড়ে গুরুতর আহত হলেন এক ব্যক্তি। মঙ্গলবার গাছে উঠে…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top