News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পূর্ব ত্রিপুরা আসনে আজ থেকে শুরু বাড়ি বাড়ি ভোট গ্রহণ পর্ব
Image

পূর্ব ত্রিপুরা আসনে আজ থেকে শুরু বাড়ি বাড়ি ভোট গ্রহণ পর্ব

আগরতলা, ১৭ এপ্রিল : ধর্মনগরে বাড়ি বাড়ি শুরু হয়েছে ভোটগ্রহণ পর্ব। ১৭-১৮ এপ্রিল দুইদিন পূর্ব ত্রিপুরা সংরক্ষিত আসনে উত্তর জেলায় বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছে।যাঁরা ৮৫ বছরের উর্ধ্ব, দিব্যাঙ্গজন তাঁদের বাড়ি বাড়ি ভোটগ্রহণ পর্ব শুরু হয়েছে।

ধর্মনগরের মহকুমা ম্যাজিস্ট্রেট তথা এ.আর.ও শ্যামজয় জমাতিয়া জানিয়েছেন ,আজ সকাল ৯ টা থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটগ্রহণ পর্বের অধ্যায় শুরু হয়েছে। ধর্মনগর থেকে ৫৪ কুর্তি কদমতলা, ৫৫ বাগবাসা, ৫৬ ধর্মনগর এবং ৫৭ যুবরাজনগরের ভোট গ্রহণ করবে। সাতটি দলে বিভক্ত হয়ে কাজ চলছে। প্রতিটি দলে দুইজন পোলিং স্টাফ, একজন মাইক্রোও অবজারভার, একজন ফটোগ্রাফার, একজন গ্রুপ ডি এবং তাদের পাশাপাশি সেক্টর অফিসার ও পুলিশ সেক্টর অফিসার নির্বাচনী কাজে যুক্ত আছেন। বিকাল পাঁচটা পর্যন্ত এই ভোট গ্রহণ চলবে। বিকাল ৫ টার পর এসে নির্বাচনের কাজে যুক্ত কর্মীরা তাদের রিপোর্ট জমা দেবে।

৫৬ বিধানসভা কেন্দ্রের স্বর্ণময়ী লেনের থানা রোডের বাসিন্দা কুলীন কুমার নাথ জানিয়েছেন , নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের ফলে তাঁর মাতা প্রবাসিনী নাথ যার বয়স ৯৪ বছর,তিনি বাড়ি থেকেই তাঁর ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন।তাই তিনি কমিশনকে ধন্যবাদ জানিয়েছেন।

Releated Posts

বাজারে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে রাতের নিরাপত্তা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: দোকানের টিনের ছাদ কেটে জুয়েলারি দোকানে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

রাজ্যে যে নাস্তিকতার পরিবেশ ছিল, তা পরিবর্তন করে আমরা আস্তিকতার পরিবেশ তৈরি করতে পেরেছি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: রাজ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশের পরিবর্তন হয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা।…

ByByReshmi Debnath Sep 13, 2026

জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে ব্যবহৃত হচ্ছে ত্রিপুরার ঐতিহ্যবাহী রিসা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: ত্রিপুরার জনজাতিদের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত রিসা এবার জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে অতিথি…

ByByReshmi Debnath Sep 13, 2026

আগরতলায় বিএসএফ ও রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ‘সঞ্জীবনী-৩’, উপস্থিত মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণকে সামনে রেখে আগরতলায় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top