News Flash

  • Home
  • খেলা
  • সিনিয়র মহিলা ক্রিকেটের সেমিফাইনালে ব্লাড মাউথ-এগিয়ে চলো, জুটমিল-এডি নগর
Image

সিনিয়র মহিলা ক্রিকেটের সেমিফাইনালে ব্লাড মাউথ-এগিয়ে চলো, জুটমিল-এডি নগর

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। টি সি এ আয়োজিত সিনিয়র মহিলাদের অমন্ত্রণমূলক ৫০ ওভারের ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনালের লাইনআপও চূড়ান্ত হয়েছে। আগামী ২১ এপ্রিল প্রথম সেমিফাইনালে ব্লাড মাউথ ক্লাব খেলবে এগিয়ে চলো সংঘের বিরুদ্ধে। খেলা হবে বামুটিয়ার তালতলা স্কুল গ্রাউন্ডে। পর দিন ২২ এপ্রিল দ্বিতীয় সেমিফাইনালে জুট মিল কোচিং সেন্টার ও এডি নগর প্লে সেন্টার পরস্পরের মুখোমুখি হবে। খেলা হবে মেলাঘরের শহিদ কাজল স্মৃতি ময়দানে। দুই সেমিফাইনালে বিজয়ী দুই দল ২৪ এপ্রিল এমবিবি স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে পরস্পরের মুখোমুখি হবে। উল্লেখ্য, গ্রুপ লীগ পর্যায়ের খেলা শেষে গ্রুপ-এ থেকে সেরা দুই দল ব্লাড মাউথ ক্লাব ও জুট মিল কোচিং সেন্টার এবং গ্রুপ বি থেকে সেরা দুই দল এডি নগর প্লে সেন্টার এবং এগিয়ে চলো সংঘ সেমিফাইনালে খেলার ছাড়পত্র পেয়েছে।

Releated Posts

‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ

বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…

ByByNews Desk Jun 15, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026

ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান

ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…

ByByNews Desk Jun 13, 2026

বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার

ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top