News Flash

  • Home
  • দেশ
  • মাও-অধ্যুষিত এলাকায় ভোট : ছত্তিশগড় ও মহারাষ্ট্রে চপারে রওনা হচ্ছেন ভোটকর্মীরা
Image

মাও-অধ্যুষিত এলাকায় ভোট : ছত্তিশগড় ও মহারাষ্ট্রে চপারে রওনা হচ্ছেন ভোটকর্মীরা

নয়াদিল্লি, ১৬ এপ্রিল (হি.স.): মাওবাদী অধ্যুষিত ছত্তিশগড়ের বস্তার ও মহারাষ্ট্রের গড়চিরৌলিতে শান্তিপূর্ণ ও অবাধ ভোটগ্রহণ সবথেকে বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ মোকাবিলায় অনেক আগে থেকেই নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। আর ভোটের ৩-দিন আগে হেলিকপ্টারে ভোটকর্মীদের নিয়ে যাওয়া হচ্ছে ভোটগ্রহণ কেন্দ্রে। লোকসভা নির্বাচনের আগে মঙ্গলবার ভোটকর্মীরা হেলিকপ্টারে চেপে ছত্তিশগড়ের নারায়ণপুর ও বিজাপুরে নকশাল-প্রভাবিত এলাকায় চলে গিয়েছেন। ছত্তিশগড়ের ১১টি লোকসভা আসনে ১৯ এপ্রিল, ২৬ এপ্রিল এবং ৭ মে তিনটি পর্যায়ে ভোট হবে। ১৯ এপ্রিল প্রথম দফায় শুধুমাত্র বস্তারে ভোটগ্রহণ হবে৷

বিজাপুরের কালেক্টর অনুরাগ পান্ডে বলেছেন, “সমগ্র পরিকল্পনা নির্বাচন কমিশনের নির্দেশনায় এবং রাজ্যের নির্বাচন কমিশনের আধিকারিকদের নির্দেশে করা হয়েছে। আমরা ভোটের ৩-দিন আগে ভোটকর্মীদের পাঠাতে শুরু করেছি। নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে।” নারায়ণপুরের এসপি প্রভাত কুমার বলেছেন, “প্রথম দফার ভোটে প্রায় ৩৩টি ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে। পোলিং টিম পাঠানো হয়েছে। ভোটগ্রহণ সফলভাবে অনুষ্ঠিত হবে। এলাকায় বাহিনী মোতায়েন করা হয়েছে।”

মহারাষ্ট্রের গড়চিরৌলিতেও হেলিকপ্টারে ভোটগ্রহণ কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে ভোটকর্মীদের। পুলিশ সুপার (এসপি) নীলোৎপল বলেছেন, “গতকাল ভারতীয় বায়ুসেনার ৬টি এমআই-১৭ হেলিকপ্টার আমাদের কাছে এসেছিল এবং মঙ্গলবার থেকে হেলি ড্রপিং শুরু হয়েছে। সংবেদনশীল এবং অত্যন্ত সংবেদনশীল এলাকায় বাহিনী মোতায়েন করা হয়েছে।”

Releated Posts

১ অক্টোবর থেকে ৩৮ শতাংশ হারে ডিএ কার্যকর, বিজ্ঞপ্তি জারি করল পশ্চিমবঙ্গ সরকার

কলকাতা, ৫ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গ সরকারের কর্মীদের জন্য বর্ধিত ৩৮ শতাংশ হারে মহার্ঘ ভাতা (ডিএ) প্রদানের বিজ্ঞপ্তি জারি…

ByByNews Desk Aug 5, 2026

উত্তরাখণ্ডে নিষ্ক্রিয় ১৭ রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল ইসিআই-এর, ২০২৭ বিধানসভা ভোটে প্রতীক নিয়ে লড়তে পারবে না

দেরাদুন, ৫ আগস্ট (আইএএনএস): দীর্ঘদিন ধরে কোনও নির্বাচনী কার্যকলাপে অংশ না নেওয়া এবং নিজেদের অস্তিত্বের প্রমাণ দিতে ব্যর্থ…

ByByNews Desk Aug 5, 2026

মাদ্রাসা নিয়ে তসলিমা নাসরিনের মন্তব্যের তীব্র নিন্দা এআইএমপিএলবি-এর

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড (এআইএমপিএলবি) মঙ্গলবার বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনের মাদ্রাসা সম্পর্কে…

ByBySandeep Biswas Aug 4, 2026

বাঁকিপুরে জয় নয়, বিজেপির পরাজয়ই বড় বার্তা: প্রশান্ত কিশোর

পাটনা, ৪ আগস্ট (আইএএনএস): বিহারের বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনের ফলকে জন সুরাজ পার্টির জয়ের চেয়ে বিজেপির পরাজয় হিসেবেই বেশি…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top