News Flash

  • Home
  • মুখ্য খবর
  • অ্যাম্বুলেন্স ও বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত তিন
Image

অ্যাম্বুলেন্স ও বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত তিন

আগরতলা, ১৬ এপ্রিল : অ্যাম্বুলেন্স ও বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছে তিন। ঘটনাটি মঙ্গলবার দুপুরে বিশালগড় মোটরস্ট্যান্ড সংলগ্ন এলাকায়।সাথে সাথে দমকলকর্মীরা তাদের উদ্ধার করে হাসাপাতালে নিয়ে গিয়েছে।

জানা গিয়েছে, টিআর০৩বি০৮১৪ নাম্বার একটি এম্বুলেন্স শান্তির বাজার জেলা হাসপাতাল থেকে রোগী নিয়ে আগরতলা জিবিপি হাসপাতালে নিয়ে যাওয়ার পথে বিশালগড় মোটর স্ট্যান্ড সংলগ্ন ডি ডব্লিউ এস অফিসের সামনে আসতেই অপর দিক থেকে টি আর ০৭এ ৮৮৪২ নাম্বার একটি পালসার বাইক দ্রুত গতিতে বিশালগড় থেকে জাঙ্গালিয়া উদ্দেশ্যে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্সের সাথে সংঘর্ষ হয়। বাইক ও এম্বুলেন্সের সংঘর্ষের বাইক বাইক সহ চালক রাস্তায় ছিটকে পড়ে যায় এবং এম্বুলেন্সটি রাস্তার পাশে ড্রেনে উল্টে যায়। ঘটনাস্থলে আহত হয় বাইক চালক পলাশ রায়, অপরদিকে আহত হয় এম্বুলেন্সে থাকা পরিমল নমঃ। আহত বাইক চালক পলাশ রায় পিতার নাম ভুবন চন্দ্র রায় বাড়ি পশ্চিম লক্ষীবিল।সাথে সাথে দমকলবাহিনীকে খবর পাঠানো হয়েছে দমকলকর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছে।বাইক চালককে হাপানিয়া হাসপাতালে রেফার করা হয়। অপরদিকে আহত পরিমল নমঃ কে জিবিপি হাসপাতালে রেফার করা হয়। জানা যায় আহত পরিমল নমো পিতার নাম ললিত মোহন নমঃ বাড়ি জুলাই বাড়ি। এ নিয়ে বিস্তারিত জানান বিশালগড় মহকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক চান্দিনি দেববর্মা।

Releated Posts

১১তম আয়ুর্বেদ দিবস উপলক্ষে আগরতলায় সচেতনতামূলক মিছিল, আয়ুর্বেদের প্রসারে জোর

আগরতলা, ২০ সেপ্টেম্বর: ১১তম আয়ুর্বেদ দিবস উপলক্ষে আগরতলা শহরে আয়োজিত হল সচেতনতামূলক পদযাত্রা। আয়ুর্বেদ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে…

ByByReshmi Debnath Sep 20, 2026

৪০ লক্ষ টাকা সহ আটক ৫ জন, কমলপুরে নাকা চেকিংয়ে বিপুল নগদ উদ্ধার

আগরতলা, ২০ সেপ্টেম্বর: পুলিশের নাকা চেকিং চলাকালীন সন্দেহভাজন একটি বোলেরো গাড়ি থেকে নগদ ৪০ লক্ষ টাকা উদ্ধারের ঘটনায়…

ByByReshmi Debnath Sep 20, 2026

এনসিসির মূল লক্ষ্য শুধু সামরিক প্রশিক্ষণ নয়, ভালো নাগরিক তৈরি করা: এডিজি(এনসিসি নর্থইস্ট)

আগরতলা, ২০ সেপ্টেম্বর: এনসিসির মূল উদ্দেশ্য শুধুমাত্র সামরিক প্রশিক্ষণ প্রদান নয়, বরং তরুণ প্রজন্মকে শৃঙ্খলাবদ্ধ, দায়িত্বশীল ও দেশপ্রেমিক…

ByByReshmi Debnath Sep 20, 2026

শোকসন্তপ্ত পাঁচ পরিবারের পাশে মুখ্যমন্ত্রী মানিক সাহা

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: নিজের বিধানসভা কেন্দ্র ৮-টাউন বড়দোয়ালি এলাকার পাঁচ দলীয় কর্মীর পরিবারের সদস্যদের মৃত্যুতে শনিবার তাঁদের বাড়িতে…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top