News Flash

Image

করিমগঞ্জে পোস্টাল ব্যালটে ভোটদানের সূচি ঘোষণা

করিমগঞ্জ (অসম), ১৬ এপ্রিল (হি.স.) : লোকসভা নির্বাচনে করিমগঞ্জে যাঁরা ইতিমধ্যে পোস্টাল ব্যালট পেপারের মাধ্যমে ভোটদানের জন্য আবেদন করেছিলেন তাঁদের ভোটের সূচি পোস্টাল ব্যালট পেপার সেল থেকে জানিয়ে দেওয়া হয়েছে। সূচি অনুযায়ী দ্বিতীয় দফার ভোটে করিমগঞ্জ জেলার ভোটারদের জন্য ১৮, ১৯ এবং ২০ এপ্রিল করিমগঞ্জ শহরের সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে কমন ফেসিলিটেশন সেন্টার থাকবে।

পাশাপাশি, ভোটের কাজে নিয়োজিত কর্মী যাঁরা করিমগঞ্জ জেলার ভোটার এবং ইতিমধ্যে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের জন্য আবেদন করেছেন তাঁদের ভোটদান করিমগঞ্জের জেলাশাসক কার্যালয়ের রিটার্নিং অফিসারের ফেসিলিটেশন সেন্টারে ১৫ এপ্রিল থেকে শুরু হয়ছে, চলবে ২৫ এপ্রিল পর্যন্ত।

এদিকে দ্বিতীয় দফার ভোটের শিলচর (এসসি), নগাঁও, ডিফু (এসটি) এবং দরং-ওদালগুড়ি আসনের ভোটার যাঁরা ইতিমধ্যে আবেদন করেছেন তাঁরা ২১ থেকে ২৫ এপ্রিল করিমগঞ্জ জেলাশাসকের কার্যালয়ের রির্টানিং অফিসারের ফেসিলিটেশন সেন্টারে ভোট দিতে পারবেন।

১৯ থেকে ২১ এপ্রিল ওই একই স্থানে এভিইএস বা অ্যাবসেন্টি ভোটার উইথ এসেনশিয়াল সার্ভিস ভোটাররা ভোট দিতে পারবেন। এছাড়া তৃতীয় দফার ভোটে গুয়াহাটি, বরপেটা, ধুবড়ি এবং কোকরাঝাড় (এসটি) আসনে কর্তব্যরত কর্মী ভোটাররা ২ থেকে ৬ মে করিমগঞ্জ জেলাশাসকের কার্যালয়ের রির্টানিং অফিসারের ফেসিলিটেশন সেন্টারে ভোট দিতে পারবেন বলে সরকারি বিবৃতিতে জানানো হয়েছে।

Releated Posts

‘বিকশিত ভারত’ গঠনে এনআইটিগুলির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: মণিপুরের মুখ্যমন্ত্রী

ইম্ফল, ৪ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘বিকশিত ভারত’ গঠনের লক্ষ্যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি)-র মতো উচ্চশিক্ষা…

ByByNews Desk Aug 4, 2026

অসম-সহ উত্তর-পূর্বের একাধিক রাজ্যে আগামী পাঁচ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

গুয়াহাটি, ৪ আগস্ট (আইএএনএস): আগামী পাঁচ দিনে অসম-সহ উত্তর-পূর্ব ভারতের একাধিক রাজ্যে ব্যাপক বৃষ্টিপাতের সঙ্গে কোথাও কোথাও ভারী…

ByByNews Desk Aug 4, 2026

অসমে বন্যা: ৯ আগস্ট থেকে বাড়ি বাড়ি গিয়ে ক্ষয়ক্ষতির সমীক্ষা, মৃত বেড়ে ৮৭; ক্ষতিগ্রস্ত ১১.৪৫ লক্ষের বেশি মানুষ

গুয়াহাটি, ৪ আগস্ট (আইএএনএস): অসমের বন্যাকবলিত পরিবারগুলির ক্ষয়ক্ষতির মূল্যায়নে আগামী ৯ আগস্ট থেকে বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা চালানো…

ByByNews Desk Aug 4, 2026

ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে আন্দোলনরত পড়ুয়াদের পাশে হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৪ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে আন্দোলনরত চাকরিপ্রার্থীদের প্রতি সমর্থন জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top